নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - সিমলাপালে বিজয়া সম্মিলনীর মঞ্চে উঠে তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বুথ লেভেল অফিসারদের সঙ্গে বাড়ি বাড়ি ঘুরে ভোটার ফর্ম পূরণ করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।
সূত্রের খবর, শনিবার সিমলাপালে অনুষ্ঠিত বিজয়া সম্মিলনীর মঞ্চে উপস্থিত ছিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। সেখানে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'বাংলাতে ১ কোটি মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। তাই বুথে যারা তৃণমূল কর্মী আছেন, তারা BLO-দের সঙ্গে বাড়ি বাড়ি যাবেন। কেউ যাতে বাদ না পড়ে, সেই ফর্ম নিয়ে নিজেরাই পূরণ করে জমা দেবেন।' তার এই বক্তব্য সামনে আসতেই নতুন করে বিতর্কের ঝড় ওঠে রাজ্য রাজনীতিতে।
প্রশাসনিকভাবে নিরপেক্ষ BLO-দের কার্যক্রমে রাজনৈতিক দলের সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত পাওয়ায় বিরোধী শিবিরে ক্ষোভ ছড়িয়েছে। পাল্টা সুর চড়িয়েছে বিরোধী শিবির। এই প্রসঙ্গে বিজেপি নেতা সুভাষ সরকার বলেন, ' BLO-দের সঙ্গে দলীয় কর্মীরা যাবে কেন? মস্তানি করতে যাবে? সকলকে বলছি, BLO কিন্তু শুধু জেলা প্রশাসনের অধীনে নন, জেলা প্রশাসন সহ গোটা প্রশাসনটাই নির্বাচন কমিশনের অধীনে। দয়া করে ওখানে মস্তানি করতে যাবেন না। ওখানে গিয়ে মস্তানি করলে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর গুলিও চলতে পারে, ডান্ডাও চলতে পারে। কোনও রকম মস্তানি ঠিক হবে না। '
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের