নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ওজন বাড়ছে। খাওয়া দাওয়া একদমই ঠিক ঠাক হচ্ছে না। শরীরে ফ্যাট বৃদ্ধি পাচ্ছে। তাই শরীরের দিকে খেয়াল রাখুন। সকালের জলখাবারে লুচি, পরোটা, ম্যাগি , পাস্তা ভুলে যান। স্বাস্থ্যকর জল খাবার খান। শরীরের মেদ ঝড়ান। সুস্থ থাকুন। সেইমত জল খাবারে কি খাবেন অনেকেই ভেবে পান না। তাই সকালের জলখাবারে খান ওটস ও মুগ ডালের টিক্কি। স্বাস্থ্যকর হিসেবেও খাবারটি যথেষ্ট মুখরোচক।
আসুন জেনে নি কিভাবে এই জলখাবার বানাবেন -
উপকরণ -
৩/৪ কাপ মুগ ডাল
৩/৪ কাপ ওটস
১টি পেঁয়াজ
১টি মিহি করে কাটা গাজর
১ টেবিল চামচ দই
১ চা চামচ গরম মশলা
১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
১ টেবিল চামচ তেল
অল্প ধনেপাতা
স্বাদমতো নুন
প্রণালী -
প্রথমে, মুগ ডাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখতে হবে। এবার প্রেসার কুকারে সামান্য জল দিয়ে সেদ্ধ করুন। তারপরে বেটে নিন। এবার শুকনো খোলায় ওটস ভেজে নিতে হবে। সোনালি রঙ আসলে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিন। তবে একেবারে মিহি করবেন না, হালকা দানা দানা থাকলে ভাল। এবার ওই ওটসের গুঁড়ো সামান্য সরিয়ে রেখে বাকিটা একটি পাত্রে দিয়ে তার মধ্যে বেটে নেওয়া ডাল, কুচনো গাজর, পেঁয়াজ দিন। এরপর, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, ধনেপাতা, নুন সহ দই দিয়ে ভাল ভাবে মেখে নিন।
এবার হাতের তালুর সাহায্যে ছোট ছোট বল তৈরির পর চ্যাপটা করে টিক্কির আকার দিন। এবার আগে সরিয়ে রাখা ওটস গুঁড়োয় এক বার মাখিয়ে তেলে ভেজে নিন। খুব বেশি আঁচে ভাজলে ভেতরে কাঁচা থেকে যাবে। তাই অল্প আঁচে দুই পাশ ভেজে নিন। এবার সোনালি বাদামী রং ধরলে নামিয়ে নিন। ধনেপাতা , রসুন ও লঙ্কার চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন। আবার এমনিও খেতে পারেন।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
অল্প উপকরণে বাড়িতেই তৈরি করুন মুখরোচক স্ন্যাকস
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের