নিজস্ব প্রতিনিধি , হুগলী - দশ বছর পর ভোটে ফের লাল ঝড় পান্ডুয়ায়। শ্রীরামবাটি সমবায়ে বড় জয় সিপিআইএমের। ১১-১ আসনে তৃণমূলকে উড়িয়ে একচেটিয়া দখল বামেদের। আগামী নির্বাচনের আগে এই জয়কে বড়সড় রাজনৈতিক সাফল্য হিসেবেই দেখছে বাম শিবির।
সূত্রের খবর, দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হলো পান্ডুয়ার শ্রীরামবাটি সমবায়ের ভোট। এতদিন তৃণমূলের দখলে থাকা এই সমবায়ে এদিন সম্পূর্ণ পাল্টে গেল চিত্র। সিপিআইএম সমর্থিত প্রার্থীরা ১১-১ আসনে জয়লাভ করে কার্যত ধুয়ে-মুছে সাফ করে দিল তৃণমূলকে। ভোটের পরেই শ্রীরামবাটিতে উড়লো লাল আবির, শুরু হলো বাম কর্মী–সমর্থকদের উৎসব। আগামী বছরের বিধানসভা ভোটের আগে এই ফলাফল বাম শিবিরে নতুন প্রাণ সঞ্চার করেছে।
পান্ডুয়ার প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন বলেন, ' চার মাস আগে ভোট হওয়ার কথা ছিল, কিন্তু তৃণমূল বাধা দিয়েছিল। তারা জানত তাদের ওপর থেকে মানুষের ভরসা উঠে গেছে। দশ বছর ধরে এই সমবায়কে লুট করেছে তৃণমূল। আজ ক্ষেতমজুর, কৃষক, বরগাদার ও পাট্টাদাররা দুর্নীতি-মুক্ত পরিচালনার আশায় বাম প্রার্থীদেরই ভোট দিয়েছেন। এই জয় প্রমাণ করে আগামীর বড়সড় নির্বাচনে মানুষ পরিবর্তন চাইছে।'
অন্যদিকে, তৃণমূলের তরফে পান্ডুয়া ব্লকের প্রাক্তন সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, 'ফলাফল কেন এমন হলো, তা তদন্ত করে দেখা হবে। মুখ্যমন্ত্রীর উন্নয়নের কাজ সত্ত্বেও মানুষ মুখ ফিরিয়ে নিলেন কেন, সেটা দলীয় স্তরে বিশ্লেষণ করা হবে। কোথাও সমন্বয়ের অভাব থাকলে তা নিয়েও আলোচনা হবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের