নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের মামলায় আবারও বড় অগ্রগতি। এবার পুলিশের জালে ধরা পড়ল বহিষ্কৃত তৃণমূল নেতা সজল সরকারের গাড়িচালক গোবিন্দ সরকার। অসম–বাংলা সীমানা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
স্বপন কামিল্যা, পশ্চিম মেদিনীপুরের দিলামাটিয়া এলাকার বাসিন্দা, দত্তাবাদে একটি সোনার দোকান চালাতেন। পরিবারের অভিযোগ, ২৮ অক্টোবর দোকান থেকে তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। নিখোঁজ ডায়েরির পর নিউটাউনের যাত্রাগাছির বাগজোলা খালের ধারে ঝোপের ভেতর থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। পরিবারের দাবি, পরিকল্পিত ভাবে অপহরণ করে খুন করা হয়েছে ব্যবসায়ীকে।
এই ঘটনার তদন্তে নেমে দিন কয়েক আগেই পুলিশ গ্রেফতার করে তৃণমূল নেতা সজল সরকারকে। এরপরই তাকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়। কিন্তু ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছিলেন সজলের গাড়িচালক গোবিন্দ সরকার। তদন্তকারীরা বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অবশেষে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
অসম–বাংলা সীমানার বক্সিরহাট এলাকা থেকে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ স্থানীয় থানার সহযোগিতায় গোবিন্দকে গ্রেফতার করে। শুক্রবার তাকে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে তোলা হয়। জানা গেছে, ধৃতকে বিস্তারিত জেরার জন্য ট্রানজিট রিমান্ডে বিধাননগর আনা হবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের