নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - স্বর্ণ ব্যবসায়ী স্বপন কুমিল্যা খুনে অভিযুক্ত তৃণমূল নেতা সজল সরকারকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বদল হল কোচবিহার ২ নম্বর ব্লকের নেতৃত্ব ব্লক সভাপতির পদে বসানো হল শুভঙ্কর দেকে। শনিবার সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্ত ঘোষণা করেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
সূত্রের খবর, দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কুমিল্যা খুনের ঘটনায় গ্রেফতার হন তৃণমূলের কোচবিহার ২ নম্বর ব্লকের সভাপতি সজল সরকার। অভিযোগ ওঠার পর থেকেই বিষয়টি নিয়ে চাপে ছিল জেলা তৃণমূল নেতৃত্ব। প্রথম থেকেই দলের তরফে জানানো হয়েছিল, পুলিশ যাতে স্বাধীনভাবে তদন্ত করতে পারে সে সুযোগ দেওয়া হবে এবং দলের ভাবমূর্তি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, দলের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে সজল সরকারকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি তাকে ব্লক সভাপতির পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভঙ্কর দেকে।
এদিন সাংবাদিক সম্মেলনে অভিজিৎ দে ভৌমিক বলেন, 'দলের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে শুভঙ্কর দেকে কোচবিহার ২ নম্বর ব্লকের সভাপতি করা হল। ব্লকের সংগঠনে কিছু জায়গায় পিছিয়ে আছি। কর্মীরা চেষ্টা করছে, নতুন সভাপতি কাজে গতি আনবেন।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের