নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দত্তপুকুরে SIR ফর্ম বিলি ঘিরে বিতর্ক। ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৩৯ নম্বর বুথে আইসিডিএস কেন্দ্রে বসে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ উঠল বুথ লেভেল অফিসার মধুসূদন মণ্ডলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে নিজের অবস্থান স্পষ্ট করলেন BLO মধুসূদন মণ্ডল।
সূত্রের খবর, ঘটনাটি দত্তপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৩৯ নম্বর বুথের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, BLO মধুসূদন মণ্ডল নিয়ম ভেঙে আইসিডিএস কেন্দ্রে বসে এনুমারেশন ফর্ম বিলি করছিলেন। সেই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরে গ্রামবাসীদের একাংশের প্রতিবাদের মুখে পড়ে ওই BLO বাড়ি বাড়ি গিয়েই ফর্ম বিলি শুরু করেন। যদিও অভিযুক্ত BLO এর দাবি, তিনি কোনওভাবেই আইসিডিএস কেন্দ্রে বসে ফর্ম বিলি করেননি। তার বক্তব্য, 'বাড়ি বাড়ি গিয়েই ফর্ম দিয়েছি। আইসিডিএস কেন্দ্রে বসে কেবল ফর্ম বাছাই করছিলাম যাতে করে ফর্ম বিলি করার সময় কোনও ভুল না হয়।'
BLO জানান, 'একসঙ্গে অনেক ফর্ম থাকায় সেগুলি আলাদা করে গুছিয়ে নিচ্ছিলেন মাত্র। সেই সময় কয়েকজন গ্রামবাসী ভুল বোঝাবুঝি করে তাকে ফর্ম বিলির অভিযোগে অভিযুক্ত করছেন।' তবে এই ঘটনার পর নতুন অভিযোগ উঠেছে যে, BLO নাকি বেছে বেছে নির্দিষ্ট কিছু বাড়িতে যাচ্ছিলেন ফর্ম বিলির সময়। বিজেপির অভিযোগ, তৃণমূলের প্রভাবে BLO শুধুমাত্র শাসক দলের সমর্থকদের বাড়িতেই ফর্ম দিচ্ছেন।
অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তৃণমূলের স্থানীয় উপপ্রধানের বক্তব্য, ' যদি কোনও অনিয়ম হতো, আমাদের কাছে খবর আসত। BLO নির্বাচন কমিশনের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী। তিনি নিয়ম মেনেই কাজ করছেন।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের