নিজস্ব প্রতিনিধি , নদীয়া - হঠাৎ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। প্রতিদিনের মতো কাজ শেষ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, সেই সময় একটি দুধবাহী চারচাকা গাড়ি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে তাঁর সাইকেলে। প্রচণ্ড ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। স্থানীয়রা ছুটে এসে খবর দেন পুলিশকে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রের খবর , মৃত যুবকের নাম সোমনাথ ঘোষ, বয়স ২৮। বাড়ি নবদ্বীপ ব্লকের ইদ্রাকপুর এলাকায়। পেশায় রাজমিস্ত্রীর জোগালি সোমনাথ প্রতিদিনের মতোই গতকাল রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। কিন্তু দুধের গাড়ির নিয়ন্ত্রণ হারানোর এই ভয়ঙ্কর ঘটনাই কেড়ে নিল তাঁর প্রাণ।

দুর্ঘটনার পরপরই ঘাতক দুধের গাড়িটিকে আটক করেছে পুলিশ। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। তবে গাড়িচালক মদ্যপ ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই রেলগেট সংলগ্ন এলাকায় রাতে গাড়ির বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার আশঙ্কা আগেও ছিল, এদিন তা মর্মান্তিক আকার নিল।

মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয় জোলা ঘোষ জানিয়েছেন, “হঠাৎ এমন খবর কেউ বিশ্বাস করতে পারছে না। আমাদের পরিবার একেবারে ভেঙে গেল।”

ভাই সুব্রত ঘোষ কাতর কণ্ঠে বলেন, “প্রতিদিনের মতো কাজের শেষে বাড়ি ফিরছিল। কেন এমন দুর্ঘটনা ঘটল, আমরা বুঝতে পারছি না।” নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস ঘোষও গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। পুলিশ দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক এই দাবি আমাদের।”

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের