নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - পুনর্নির্বাচনে ভোটের হার ছুঁল উল্লেখযোগ্য উচ্চতা। বিকেল ৩টে পর্যন্ত ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিম এই দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে মোট ৭২ শতাংশের বেশি ভোট পড়েছে, যা ভোটারদের প্রবল অংশগ্রহণেরই ইঙ্গিত দিচ্ছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল ৩টে পর্যন্ত মোট ভোট পড়েছে ৭২.৪৩ শতাংশ। এর মধ্যে ডায়মন্ড হারবারের চারটি বুথে ভোটের হার ৭২.৩৬ শতাংশ, আর মগরাহাট পশ্চিমের ১১টি বুথে ভোট পড়েছে ৭২.৫০ শতাংশ। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চললেও মাঝে একবার উত্তেজনা তৈরি হয় মগরাহাটের ইয়ারপুর এলাকায়।
সেখানে বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষকে দেখে তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এর জেরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ালেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে বিজেপি প্রার্থী তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা