নিজস্ব প্রতিনিধি , হুগলী - SIR কর্মসূচির আতঙ্কে আত্মহত্যার সংখ্যা প্রচুর। SIR নিয়ে বিজেপিকে তুলোধোনা করছে তৃণমূল। এই কর্মসূচির জেরে দিনের পর দিন আতঙ্কিত হচ্ছেন বহু মানুষ। কেউ আত্মহত্যা করছেন আবার কেউ উদ্বিগ্ন হচ্ছেন। মঙ্গলবার এই SIR কর্মসূচিকে নিয়ে বিজেপি তৃণমূলকে কটাক্ষ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়।
মঙ্গলবার উত্তরপাড়া স্টেশন থেকে মিছিল করে পুরসভার দিকে যায় সিপিআইএম কর্মীরা। মীনাক্ষী মুখোপাধ্যায়ের দাবি দুই সরকারকে অনেকটাই মানবিক হতে হবে। তাদের ঝামেলার মাঝে পরেই মানুষ অযথা উদ্বিগ্ন হচ্ছে , আতঙ্কিত হচ্ছে। এই কর্মসূচি একটা ধারাবাহিক প্রশাসনিক কাজ ছিল যেটা এখন রাজনৈতিক ও ভোটের কাজে পরিণত হয়েছে বলে দাবি মীনাক্ষীর।

মীনাক্ষী বলেন , "যাদেরকে কাজে লাগিয়ে এতবড় একটা কাজকে তুলতে চাইছেন তাদের শারীরিক মানসিক স্বাস্থ্য সম্পর্কে দুটো সরকার ও নির্বাচন কমিশনকে আরো বেশি মানবিক হতে হবে।যেটা নির্বাচন কমিশনের ধারাবাহিক একটা কাজ ছিল,মৃত ভোটারকে বাদ দেওয়া,যারা অন্যত্র থাকেন তাদের বাদ দেওয়া,যাতে ডবল এন্ট্রি না থাকে। তার জন্যই BLO নিযুক্ত হয়। মহকুমা শাসক দফতর থেকে যেগুলো করা হত সেই কাজকে যেভাবে করানো হচ্ছে তা সফল হবে না।"
মীনাক্ষী আরও বলেন , “২০০২ সালে SIR হয়েছে তখন এই ধরনের উদ্বিগ্নতা ছিল না। শুধুমাত্র ভোটের লক্ষ্যে NRC পরবর্তী সময়ে সংবিধানকে বাইপাস করে যদি SIR করতে যায় তাতে মানুষ প্রশ্ন করছে, উদ্বিগ্ন হচ্ছে। আমাদের বর্ডার গুলো ঠিকঠাক নেই। বিজেপি সরকার ঠিকঠাক কাজ করছে না। শুধু অনুব্রত এই গরু পাচার করেনি, আরও অনেক কিছু পাচার হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে ভোটের বাজারকে সামনে রেখে SIR করা হচ্ছে। নিরপেক্ষতার সাথে সিপিআইএম কাজ করার কথা বলছে। আমরা কথা দিচ্ছি কোন বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের