নিজস্ব প্রতিনিধি , বীরভূম - রহস্যজনকভাবে বোলপুরে মৃত্যু হয় বছর ২৩ এর যুবক রোহিত সাউয়ের। অভিযোগ , স্থানীয় এক তরুণীর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তারপরই এমন ঘটনা। ওই তরুণী এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে দাবি স্থানীয়দের। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য।
সূত্রের খবর , মঙ্গলবার বোলপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দপল্লির ক্যানেল পাড় এলাকায় রহস্যজনকভাবে মৃত্যু হয় রোহিত সাউ (২৩) নামক এক যুবকের। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত রোহিতের দীর্ঘদিনের সম্পর্ক ছিল এলাকারই এক তরুণীর সঙ্গে।
স্থানীয় বাসিন্দারা দাবি করেন , ওই তরুণীর ইতিহাস যথেষ্ট বিতর্কিত। বছর চারেক আগে তার প্রথম বিয়ে হয় দুর্গাপুরে , কিন্তু স্বামী রহস্যজনকভাবে খুন হন। পরে ফের বিয়ে হলেও সেই সংসারও টেকেনি। দ্বিতীয় স্বামী আত্মহত্যা করেন। এরপরই রোহিতের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে।
এরপর রোহিতের মৃত্যুর খবর ছড়াতেই ওই তরুণীর বাড়ির সামনে মারমুখী হয়ে ওঠে জনতা। পরিস্থিতি সামলাতে বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। জনতার রোষের হাত থেকে উদ্ধার করা হয় ওই তরুণী সহ তার পরিবারকে। ঘটনায় বোলপুর জুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের