নিজস্ব প্রতিনিধি , হুগলী - দুর্গোৎসব কমিটির অন্দরে মিললো হিসাবের গরমিল। কমিটির ক্যাশিয়ারের বিরুদ্ধে ওঠে এই অভিযোগ। পাল্টা অভিযোগ অস্বীকার করেন ক্যাশিয়ার। ঘটনাটি ঘটে উত্তরপাড়া মাখলা অঞ্চলের সারদা পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে।

সূত্রের খবর , হুগলীর উত্তরপাড়া মাখলা অঞ্চলের সারদা পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির অন্দরে দুর্গাপুজোর হিসেবের গরমিল নিয়ে ছড়ায় তীব্র চাঞ্চল্য। অভিযোগ , কমিটির ক্যাশিয়ারের বিরুদ্ধে পুজোর হিসাব নিয়ে প্রশ্ন তোলায় এক সদস্যকে মারধর করা হয়। পাল্টা ক্যাশিয়ার দাবি করেন , এক দল ব্যক্তি মদ্যপ অবস্থায় এসে তাকে গালিগালাজ সহ মারধর করে।
এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ থেকেই উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। সারদা পল্লীর মতো শান্তিপ্রিয় পাড়ায় এমন ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীর একাংশের দাবি , পুজোর নামে স্বচ্ছতার অভাব থাকলে এধরনের সমস্যা আরও বাড়তে পারে। পুলিশের তরফে জানানো হয় , উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে স্থানীয় কাউন্সিলর মানসী সিংহ রায় জানান , “এই ঘটনায় দুই পক্ষই আমার সঙ্গে দেখা করেছেন। বিষয়টি ক্লাবের অভ্যন্তরীণ হলেও আইন আইনের পথে চলবে বলেই আমি জানিয়েছি। পুলিশ তদন্ত করছে। তদন্তের ভিত্তিতে আসল দোষী ঠিকই ধরা পড়বে। আর যে আসল দোষী সে শাস্তি পাবে।''
ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান জানান , “কোনো ধরনের অন্যায় আমি বরদাস্ত করিনা। আইন তার নিজস্ব পথে চলবে। পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা রাখি। তদন্তের ভিত্তিতে আসল দোষী শাস্তি পাবে।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের