নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর – আরজি কর, কসবা ল কলেজের পর দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। মঙ্গলবার বেসরকারি হাসপাতালে নির্যাতিতাকে দেখতে যেতে গিয়ে বাধার সম্মুখীন হন বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গি। এমনটাই অভিযোগ উঠেছে।
সূত্রের খবর, এদিন দুর্গাপুর বেসরকারি মেডিকেল হাসপাতালে নির্যাতিতাকে দেখতে আসেন বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গি সহ একটি বিজেপির প্রতিনিধি দল। কিন্তু রাজ্যপাল থাকায় হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া হয় তাঁদের। এমনকি অভিযোগ, নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয় বিজেপির প্রতিনিধি দলের। দীর্ঘ সময় পর অবশেষে ৩ সদস্যের প্রতিনিধি দলকে ঢুকতে অনুমতি দেওয়া হয়।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে যৌন নির্যাতনের শিকার হন ওড়িশার ডাক্তারি পড়ুয়া। অভিযোগের তদন্তে নেমে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। নির্যাতিতা তরুণী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। ইতিমধ্যেই নির্যাতিতার মেডিকেল রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত মিলেছে। রিপোর্টে চিকিৎসকরা উল্লেখ করেছেন, যৌনাঙ্গে ক্ষতচিহ্ন রয়েছে। যৌনাঙ্গের ভিতরের চামড়া ছিঁড়ে গিয়েছে। প্রবল রক্তপাতও হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের