নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীর গণধর্ষণ কাণ্ডে মাত্র ২০ দিনের মাথায় চার্জশিট পেশ করল পুলিশ। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নির্যাতিতার সহপাঠীই মূল ধর্ষক হিসেবে অভিযুক্ত। বাকি অভিযুক্তদের বিরুদ্ধেও গণধর্ষণ, শ্লীলতাহানি, চুরি, ছিনতাই ও ডাকাতির মতো একাধিক অভিযোগ আনা হয়েছে।
সূত্রের খবর, গত ১০ অক্টোবর রাতে দুর্গাপুরের বিজড়া সংলগ্ন বেসরকারি মেডিক্যাল কলেজের কাছে পরাণগঞ্জের জঙ্গলে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা রাজ্যে। দ্রুত তদন্তে নেমে নিউ টাউনশিপ থানার পুলিশ মোট ৬ জনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার, ঘটনার মাত্র ২০ দিনের মাথায় সেই মামলার চার্জশিট আদালতে জমা দিল পুলিশ।
চার্জশিটে উল্লেখ করা হয়েছে, নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলিই মূল ধর্ষক। তার বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। বাকি অভিযুক্ত শেখ ফিরদৌস, শেখ নাসিরউদ্দিন এবং অপু বাউরির বিরুদ্ধে গণধর্ষণ, আটকে রেখে নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ তোলা হয়েছে। অন্যদিকে শেখ রিয়াজউদ্দিন ও শেখ সফিকের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির অভিযোগ আনা হয়েছে।
মোট ১৮টি পৃথক ধারায় মামলা রুজু করা হয়েছে এই ৬ অভিযুক্তের বিরুদ্ধে। রিয়াজউদ্দিন ও সফিক আদালতে গোপন জবানবন্দিতে যা জানিয়েছিল, তা তদন্তে প্রমাণিত হয়েছে। ফলে আদালতের অনুমতি পেলে এই দুজন এই মামলার সাক্ষী হিসেবেও হাজির হতে পারে।
চার্জশিটে আরও বলা হয়েছে, ওয়াসেফ আলিই নির্যাতিতাকে ডেকে নিয়ে গিয়েছিল। এরপর বাকি অভিযুক্তরা পরিকল্পনা অনুযায়ী ভয়াবহ গণধর্ষণের ঘটনা ঘটায়। পুলিশ জানিয়েছে, আইন অনুযায়ী এই মামলার ট্রায়াল দুই মাসের মধ্যেই শেষ করতে হবে। শুক্রবার ছয় অভিযুক্তকে ফের আদালতে তোলা হবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের