নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - দুর্গাপুর বেসরকারি মেডিক্যাল কলেজের এক ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য। সেই ঘটনায় গ্রেফতার হল আরও ১। এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। এখনও অধরা এক অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন।
সূত্রের খবর, দুর্গাপুর মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণের ঘটনায় গ্রেফতার আরও এক। ধৃত ব্যক্তির নাম শেখ নাসিরউদ্দিন। সে দুর্গাপুরের আইকিউ মেডিক্যাল কলেজ সংলগ্ন বিজরা গ্রামের বাসিন্দা। এই নিয়ে মোট চারজন ধৃত পুলিশের জালে। আরও একজন অভিযুক্তের খোঁজে আশপাশের জঙ্গল ও গ্রামাঞ্চলে চলছে তল্লাশি অভিযান। শুক্রবার রাতে সংঘটিত এই নারকীয় ঘটনায় ড্রোন উড়িয়ে চলছে খোঁজখবর, জঙ্গলে ও গ্রামে চলছে জিজ্ঞাসাবাদ।
এর আগে রবিবার তিনজন অভিযুক্তকে আদালতে পেশ করা হয় এবং আদালত তাদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। পুলিশের অনুমান, ঘটনার সময় মোট পাঁচজন অভিযুক্ত উপস্থিত ছিল। তাদের মধ্যে চারজন ধরা পড়লেও একজন এখনও অধরা। পুলিশের আরও অনুমান, নির্যাতিতার এক সহপাঠী, যিনি সেদিন কলেজ ক্যাম্পাস থেকে তার সঙ্গে বেরিয়েছিলেন, তিনিও হয়তো এই ঘটনায় জড়িত। সেই দিকেও নজর রাখছে তদন্তকারীরা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের