নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রী ধর্ষণকাণ্ডে বড়সড় সাফল্য পুলিশের হাতে। মোবাইল টাওয়ার লোকেশন বিশ্লেষণ করে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুই অভিযুক্তের খোঁজে চলছে ড্রোন তল্লাশি।
সূত্রের খবর, ঘটনা ঘটে শুক্রবার সন্ধ্যায়, যখন ভিন রাজ্যের ওই ডাক্তারি পড়ুয়া এক সহপাঠীর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন। কিছুক্ষণ পরই তাকে গণধর্ষণের শিকার হতে হয় বলে অভিযোগ। নির্যাতিতার বয়ান অনুযায়ী, তিনজন প্রথমে এসে তার ফোন কেড়ে নেয়। এরপর বাকি দুজন এসে ঘটনার খবর জানতে চাইলে তাদের মোবাইল থেকেই নির্যাতিতা নিজের নম্বরে ফোন করেন। সেই কলের সূত্র ধরে পুলিশ চিহ্নিত করে পাঁচ অভিযুক্তকে।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তদন্তে উঠে আসে, ঘটনার সময় এলাকায় সক্রিয় মোবাইল ফোনের লোকেশন মেলানো হয়েছিল নির্যাতিতার বয়ানের সঙ্গে। তার ফলেই তিনজনকে গ্রেফতার করা সম্ভব হয়। বাকি দুই অভিযুক্তকে ধরতে পরানগঞ্জ কালীবাড়ি জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চলছে।
এদিকে, নির্যাতিতা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শনিবারই তার গোপন জবানবন্দি রেকর্ড করা হয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। আসানসোল-দুর্গাপুরের ডেপুটি কমিশনারও নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছেন। শনিবার নির্যাতিতার সঙ্গে দেখা করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান। রবিবার ঘটনাস্থলে যাওয়ার কথা রাজ্য মহিলা কমিশন ও ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের প্রতিনিধিদের।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের