নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - রবিবার দুর্গাপুর সিটি সেন্টার এলাকায় চাঞ্চল্য। পৌরনিগমের কাজ চলাকালীন ফেটে গেল ইন্ডিয়ান অয়েল আদানি গ্যাসের পাইপলাইন। যার জেরে বিস্তীর্ণ এলাকায় বন্ধ হয়ে যায় গ্যাস সরবরাহ। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেল এলাকার মানুষ।
ঘটনাটি ঘটে সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজা এলাকায়। জানা গেছে, ওই এলাকায় জেসিবি দিয়ে খোঁড়াখুঁড়ির কাজ চালাচ্ছিল দুর্গাপুর পৌরনিগম। এলাকায় গ্যাস পাইপলাইন থাকার সতর্কবার্তা থাকা সত্ত্বেও কাজের সময় আচমকাই পাইপলাইন ফেটে যায়। সঙ্গে সঙ্গে পাইপ থেকে গ্যাস বের হতে শুরু করে, যা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। পাশাপাশি সংস্থার টেকনিশিয়ানরাও পৌঁছে যান। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সঙ্গে সঙ্গে ভাল্ব বন্ধ করে গ্যাস লিক বন্ধ করা সম্ভব হয়। তবে এই ঘটনার জেরে সিটি সেন্টারের সেল কো-অপারেটিভ-সহ বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে চরম সমস্যার মুখে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের