নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - অবৈধভাবে ফের ওপার বাংলা থেকে ভারতে প্রবেশ। দুর্গাপুজোর মুখে হলদিবাড়ি ব্লকের ঝাড় সিংহাসন এলাকা থেকে আটক ২ বাংলাদেশী নাগরিক। এলাকায় সন্দেহজনকভাবে ঘুরে বেড়ানোয় হাতেনাতে স্থানীয়দের কাছে ধরা পড়লেন অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি।
সূত্রের খবর , রাত ১০ টা নাগাদ মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় দুই সন্দেহজনক ব্যক্তিকে। এরপরই স্থানীয়রা তাদের আটক করেন। এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরিচয় জানতে চাওয়ার পর তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পরে। ধৃতদের নাম কালীপদ রায় ও যশোরথ রায়। কালীপদ রায়ের বয়স ৫০ বছর। অপরজনের বয়স ২৮ বছর। ধৃতদের হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে মেডিকেল পরীক্ষাও করানো হয়। এরপর তাদের মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদের পর অবশেষে তারা নিজেদের নাম শিকার করতে বাধ্য হন। এমনকি ঠিকানাও বলে দেন। তারা বাংলাদেশের ডোমার থানার নেলফামারির বাসিন্দা। তাদের মতে , দুর্গোৎসব দেখতে ভারতে আসেন তারা। কোন পথ দিয়ে কিভাবে তারা ভারতে প্রবেশ করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের