6a6dc4fa4a4aa_WhatsApp Image 2026-08-01 at 15.35.24
আগস্ট ০১, ২০২৬ বিকাল ০৬:২০ IST

মিলছে না অন্নপূর্ণা ভাণ্ডার , মহিলাদের বিক্ষোভে উত্তাল পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - পঞ্চায়েতে দুর্নীতি, কাটমানি সহ তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মগরাহাটের গোকুনি গ্রাম পঞ্চায়েত। প্রধানের পদত্যাগের দাবিতে হাজার হাজার বাসিন্দার বিক্ষোভে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে পঞ্চায়েত অফিস। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে , মগরাহাট বিধানসভার গোকুনি গ্রাম পঞ্চায়েতে শুক্রবার পঞ্চায়েত প্রধান মধুমিতা সর্দারের বিরুদ্ধে ক্ষোভ ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দুর্নীতি, কাটমানি সহ তোলাবাজির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন হাজার হাজার এলাকাবাসী। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে বিভিন্ন ধরনের অনিয়ম চলছে। এরই প্রতিবাদে তারা পঞ্চায়েত অফিস ঘেরাও করেন। সেই সময় পঞ্চায়েত প্রধান অফিসের ভিতরে ছিলেন। বিক্ষোভকারীরা বাইরে অবস্থান নিলে তিনি দীর্ঘক্ষণ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা চালানো হয়। পরে পুলিশ নিরাপত্তার মধ্যে পঞ্চায়েত প্রধানকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। তবে বিক্ষোভকারীদের তোলা অভিযোগের বিষয়ে পঞ্চায়েত প্রধান মধুমিতা সর্দার বা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনা প্রসঙ্গে বিক্ষোভকারী অনিল হালদারের বক্তব্য,'সরকার ঘোষিত 'অন্নপূর্ণা ভান্ডার' প্রকল্পের সুবিধা ১লা জুন থেকে পাওয়ার কথা থাকলেও, অফলাইন সহ অনলাইনে আবেদন করার পরও জুলাই মাস পেরিয়ে গেলেও বহু যোগ্য পরিবার, নারী তা পাননি। এছাড়া পঞ্চায়েত খোলার নির্দিষ্ট সময়ের কোনো নিয়ম নেই। জব কার্ড বা আবাস যোজনার মতো গুরুত্বপুর্ণ কাজের ডেটা এন্ট্রি পঞ্চায়েতে না করে অসদুপায়ে কর্মচারীদের বাড়ি বা বিডিও অফিসে ল্যাপটপ নিয়ে গিয়ে করা হচ্ছে। একইসঙ্গে সাধারণ মানুষের জন্য আসা চাল, ত্রিপল, অন্যান্য ত্রাণসামগ্রী চুরি বা আত্মসাৎ করা হচ্ছে। পূর্বে বিডিওকে বারবার জানিয়েও কোনো সুরাহা না হওয়ায়, আমরা অযোগ্য ব্যর্থ পঞ্চায়েত প্রধানের পদত্যাগের দাবি জানাচ্ছি'।

আরও পড়ুন

মুচলেকার পরও ঘরে বসে চলছে টাকা নিয়ে প্রাইভেট টিউশন! নির্লজ্জ্ব স্কুলের শিক্ষকের বিরুদ্ধে নির্দেশ অমান্যের অভিযোগ
আগস্ট ০১, ২০২৬

সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ

প্রমোটারের দখলদারির জেরে বরানগরে মর্মান্তিক পথদুর্ঘটনা , লরির ধাক্কায় প্রাণ গেল ২ স্কুল পড়ুয়ার
আগস্ট ০১, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়

ঘরে বসে গাঁজা পাচার করে পিসি , বিস্ফোরক অভিযোগে গ্রেফতার ভাইপো
আগস্ট ০১, ২০২৬

১ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও নগদ সাড়ে ৭ লক্ষ টাকা উদ্ধার

তিরঙ্গার চাহিদায় কর্মব্যস্ততা পতাকা কারখানায় , রাত জেগে কাজ করছেন কারিগররা
আগস্ট ০১, ২০২৬

স্বাধীনতা দিবসের আগে অর্ডারের চাপ

মুদি দোকান খুলে বাড়িতে গাঁজার ব্যাবসা , পুলিশের হাতে আটক বৃদ্ধা
আগস্ট ০১, ২০২৬

বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ নগদ টাকা উদ্ধার করলো পুলিশ

বিজেপি বুথ সভাপতির দোকানে হামলার অভিযোগ, জখম দুই ছেলে; তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি
জুলাই ৩১, ২০২৬

হাড়োয়ায় রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা, মারধর-লুটপাটের দাবি বিজেপির

মদের ভাটিখানা বন্ধের দাবিতে পথে স্থানীয় বাসিন্দারা, মেখলিগঞ্জে বিক্ষোভ
জুলাই ৩১, ২০২৬

এলাকার পরিবেশ নষ্টের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি আন্দোলনকারীদের

১ লক্ষ ২০ হাজার টাকায় বাড়ি সম্ভব নয় , আবাসের টাকা ফেরালেন নন্দীগ্রামের যুবক
জুলাই ৩১, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে নন্দীগ্রাম এলাকায়

জনগণনা ঘিরে প্রস্তুতি জোরদার, বারাসাতে সাংবাদিক বৈঠকে জেলা শাসক
জুলাই ৩১, ২০২৬

জনগণনা ঘিরে প্রস্তুতি জোরদার, বারাসাতে সাংবাদিক বৈঠকে জেলা শাসক

অস্ত্রোপচারের পর সদ্যজাতকে পাচার , হাতেনাতে পাকড়াও চিটিংবাজ ডাক্তার পিঙ্কি বিশ্বাস
জুলাই ৩১, ২০২৬

পলিক্লিনিকের সামনে বিক্ষোভ

মদের দোকান বন্ধের দাবিতে মহিলাদের বিক্ষোভ , উত্তপ্ত হেলেঞ্চা বাজারে ভাঙচুর
জুলাই ৩১, ২০২৬

মদের দোকান বন্ধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা

সরকারি উদ্যান থেকে ময়ূর সহ একাধিক পশুপাখি পাচার , গ্রেফতার ৩ শনিবারি
জুলাই ৩১, ২০২৬

পাশাপাশি উদ্যানের সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখিও উদ্ধার হয়েছে

মাটির সমস্যায় স্বস্তির বার্তা , আমতার মৃৎশিল্পীদের জন্য বিশেষ উদ্যোগ বিধায়কের
জুলাই ৩১, ২০২৬

মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক

স্পেনের বুকেও ভারতের জয়জয়কার , সম্মানিত দিনহাটার ড. সাগর সাহা
জুলাই ৩১, ২০২৬

আন্তর্জাতিক গবেষণায় সাফল্যের স্বীকৃতি

সেবাশ্রয় ক্যাম্পে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের অভিযোগ, নোদাখালির নার্সিংহোমের লাইসেন্স বাতিল
জুলাই ৩১, ২০২৬

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ আলট্রাসোনোগ্রাফি পরিষেবা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের