নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - মুচলেকা দিয়েও প্রাইভেট টিউশন বন্ধ না করার অভিযোগে বিতর্কে কাশীনগর উচ্চ মাধ্যমিক স্কুলের এক শিক্ষক। শিক্ষা দফতর, স্কুল কর্তৃপক্ষ সহ স্থানীয় বিধায়কের নির্দেশ অমান্য করে বাড়িতে অর্থের বিনিময়ে টিউশন চালিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর বিতর্ক।
পুলিশ সূত্রে জানা গেছে , মথুরাপুর ২ নম্বর ব্লকের কাশীনগর উচ্চ মাধ্যমিক স্কুলের ইংরেজি শিক্ষক চাঁদ রতন মণ্ডলের বিরুদ্ধে বাড়িতে অর্থের বিনিময়ে প্রাইভেট টিউশন চালানোর অভিযোগ সামনে এসেছে। অভিযোগ তুলেছেন কাশীনগর প্রাইভেট টিচার্স অ্যাসোসিয়েশন। অভিযোগকারীদের দাবি, বিষয়টি সামনে আসার পর শিক্ষা দফতরের স্কুল পরিদর্শক (এসআই) স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেন। এরপর সংশ্লিষ্ট শিক্ষকের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয় যে, তিনি আর বাড়িতে প্রাইভেট টিউশন করবেন না। রায়দিঘির বিধায়ক তাপস মণ্ডলও ফোনে ওই শিক্ষককে প্রাইভেট টিউশন বন্ধ রাখার পরামর্শ দেন। কিন্তু সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ।
প্রাইভেট টিচার্স অ্যাসোসিয়েশনের দাবি, সরকারি নিয়ম মেনে অবিলম্বে এই টিউশন বন্ধ করে প্রশাসনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত শিক্ষক চাঁদ রতন মণ্ডল। তার বক্তব্য, তিনি সামান্য পারিশ্রমিকের বিনিময়ে ছাত্রছাত্রীদের পড়ান। শিক্ষাবর্ষের মাঝপথে টিউশন বন্ধ করে দিলে পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি হবে বলেও তার দাবি। তার এই বক্তব্যকে সমর্থন করেছেন কয়েকজন পড়ুয়াও।
ঘটনা প্রসঙ্গে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার সার্ভিসের রাজ্য সম্পাদক চন্দন মাইতির বক্তব্য,'গত দীর্ঘ ১৫ বছর ধরে স্কুলে উপযুক্ত শিক্ষক নিয়োগ না হওয়ায় এক বিরাট বেকারত্ব তৈরি হয়েছে। যা অনেক শিক্ষিত বেকারকে বাধ্য হয়ে গৃহশিক্ষকতার পথ বেছে নিতে বাধ্য করেছে। একই সাথে অভিভাবক সহ শিক্ষার্থীদের মধ্যে একটি ধারণা কাজ করে যে, স্কুলের শিক্ষকদের কাছে টিউশন পড়লে নম্বর বা প্রজেক্টে বিশেষ সুযোগ সুবিধা পাওয়া যায়। যদিও RTE Act, রাজ্য শিক্ষানীতি সহ NEP 2020 অনুযায়ী শিক্ষকদের টাকার বিনিময়ে টিউশন করানো সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও আমি অনুরোধ করি , যেসব গ্রামীণ বা প্রত্যন্ত এলাকায় কোনো বিষয়ের (যেমন গণিত) যোগ্য শিক্ষক বা প্রাইভেট টিউটর নেই, সেখানে যদি কোনো শিক্ষক শিক্ষার্থীদের কল্যাণে সম্পূর্ণ বিনামূল্যে বা অবৈতনিক ভাবে পড়াতে চান, তবে তাদের সেই অনুমতি দেওয়া উচিত'।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
বিক্ষোভে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে পঞ্চায়েত অফিস
১ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও নগদ সাড়ে ৭ লক্ষ টাকা উদ্ধার
স্বাধীনতা দিবসের আগে অর্ডারের চাপ
বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ নগদ টাকা উদ্ধার করলো পুলিশ
হাড়োয়ায় রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা, মারধর-লুটপাটের দাবি বিজেপির
এলাকার পরিবেশ নষ্টের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি আন্দোলনকারীদের
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে নন্দীগ্রাম এলাকায়
জনগণনা ঘিরে প্রস্তুতি জোরদার, বারাসাতে সাংবাদিক বৈঠকে জেলা শাসক
পলিক্লিনিকের সামনে বিক্ষোভ
মদের দোকান বন্ধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা
পাশাপাশি উদ্যানের সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখিও উদ্ধার হয়েছে
মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক
আন্তর্জাতিক গবেষণায় সাফল্যের স্বীকৃতি
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ আলট্রাসোনোগ্রাফি পরিষেবা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের