নিজস্ব প্রতিনিধি , নদীয়া - গাঁজা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল নদীয়ার নবদ্বীপে। প্রায় ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা, নগদ, আনুমানিক সাড়ে ৭ লক্ষ টাকা উদ্ধারের দাবি পুলিশের। এই ঘটনায় এক যুবককে আটক করা হয়। তাকে নির্দোষ দাবি করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দাদের একাংশ। ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , শুক্রবার গাঁজা কারবারের খোঁজ পেয়ে ঘটনাস্থলে এসে তল্লাশি চালায় নবদ্বীপ থানার পুলিশ। উদ্ধার হয় ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা, প্রায় ৭ লক্ষ্য টাকা। এই ঘটনায় গ্রেফতার করা হয় বাপ্পা পাল নামে একজনকে। ধৃত বাপ্পা পাল পেশায় একজন অটো চালক। কয়েক বছর বেঙ্গালুরুতে কাজ করার পর প্রায় দেড় বছর আগে বাড়ি ফিরে অটো চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। স্থানীয়দের অভিযোগ, বাপ্পা পালের অবিবাহিত পিসি রাধারানী পাল দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে গাঁজার কারবারের সঙ্গে যুক্ত। ওই ব্যবসার সাথে বাপ্পা পালের কোনও সম্পর্ক নেই। শুধুমাত্র পারিবারিক সম্পর্কের জেরেই তাকে এই মামলায় জড়ানো হয়েছে। বাপ্পা পালকে থানায় নিয়ে যাওয়ার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযুক্ত রাধারানী পাল বলেন, ' আমার কেও নেয়। আমার জীবন চালাতে আমি বহুবছর ধরে এগুলো বিক্রি করছি। আমার দিদির থেকে এই কাজ শিখি, দিদি এখন বেঁচে নেয়। আমি একাই এই কাজ করছি। বাড়িতে ভাইপো, ভাইপো বৌ থাকে, তারা এতে জড়িত না। টাকা যেগুলো পেয়েছে ওগুলো আমাদের অনেকদিনের টাকা অল্প অল্প করে জমানো। আর তাছাড়া আমার দাদা মারা গেছেন তার জন্য টাকা পেয়েছি ওটাও আছে। ভাইপো বাইরে কাজ করতো তার টাকা আছে।'
নদীয়া দক্ষিণের যুব মোর্চার সভাপতি বিজয় দেবনাথ বলেন, ' প্রথমে আমরা খবর পায় এই গাঁজা কারবার সম্বন্ধে। তারপর নবদ্বীপ থানার পুলিশ কে খবর দেওয়া হয়। প্রায় ২কেজি মতো গাঁজা আর একটা টিনের বাক্সে বিপুল পরিমান টাকা পাওয়া যায়। আমরা বলতে পারবো না মোট কত টাকা পুলিশ গুনছে। যা পদক্ষেপ নেওয়ার এবার পুলিশ নেবে।'
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
বিক্ষোভে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে পঞ্চায়েত অফিস
স্বাধীনতা দিবসের আগে অর্ডারের চাপ
বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ নগদ টাকা উদ্ধার করলো পুলিশ
হাড়োয়ায় রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা, মারধর-লুটপাটের দাবি বিজেপির
এলাকার পরিবেশ নষ্টের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি আন্দোলনকারীদের
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে নন্দীগ্রাম এলাকায়
জনগণনা ঘিরে প্রস্তুতি জোরদার, বারাসাতে সাংবাদিক বৈঠকে জেলা শাসক
পলিক্লিনিকের সামনে বিক্ষোভ
মদের দোকান বন্ধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা
পাশাপাশি উদ্যানের সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখিও উদ্ধার হয়েছে
মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক
আন্তর্জাতিক গবেষণায় সাফল্যের স্বীকৃতি
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ আলট্রাসোনোগ্রাফি পরিষেবা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের