নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - স্বাধীনতা দিবস সামনে আসতেই দেশজুড়ে জাতীয় পতাকার চাহিদা দ্রুত বেড়েছে। তার প্রভাব পড়েছে বিভিন্ন পতাকা তৈরির কারখানাগুলিতে। বাড়তি অর্ডার সময়মতো পৌঁছে দিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে উৎপাদন। কারিগর, কর্মী সহ কারখানা মালিকরা দিন রাত পরিশ্রম করছেন। এবারের মরসুমে কাজের চাপ অন্য বছরের তুলনায় অনেক বেশি বলে জানিয়েছেন তারা।

সূত্রের খবর, অগস্ট মাসে দেশজুড়ে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচিকে কেন্দ্র করে মহেশতলা, পাথরপ্রতিমার দিগম্বরপুর, চন্দননগর এলাকার কারখানাগুলিতে অর্ডার দ্রুত বেড়েছে। সেলাই মেশিন এক মুহূর্তের জন্যও থামছে না। পুরুষ, মহিলা মিলিয়ে বহু কর্মী দিনরাত পতাকা তৈরির কাজে ব্যস্ত। এখান থেকে তৈরি পতাকা কলকাতার বড়বাজার সহ বিভিন্ন পাইকারি বাজারে পাঠান হচ্ছে। সেখান থেকে পশ্চিমবঙ্গের নানা জেলা সহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে।
কারখানায় কর্মরত কর্মীরা জানিয়েছেন , '১৫ ই অগস্টের আগে প্রতি বছরই বাজার ভালো থাকে। তবে এবারে নতুন সরকারের হর ঘর তিরঙ্গা বলার পর চাপ আরো বেড়েছে। এত অর্ডার সামলানো সত্যিই কঠিন হয়ে পড়েছে। উৎপাদন বাড়ানো থেকে সময়মত সরবরাহ সবকিছু নিয়েই চিন্তা বাড়ছে। আগের বছরের তুলনায় প্রায় দশ থেকে পনেরো গুণ বেশি কাজ এসেছে। এখন রাতের ঘুম নেই, খাওয়া দাওয়ারও কোনো ঠিক থাকে না।'
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
বিক্ষোভে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে পঞ্চায়েত অফিস
১ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও নগদ সাড়ে ৭ লক্ষ টাকা উদ্ধার
বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ নগদ টাকা উদ্ধার করলো পুলিশ
হাড়োয়ায় রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা, মারধর-লুটপাটের দাবি বিজেপির
এলাকার পরিবেশ নষ্টের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি আন্দোলনকারীদের
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে নন্দীগ্রাম এলাকায়
জনগণনা ঘিরে প্রস্তুতি জোরদার, বারাসাতে সাংবাদিক বৈঠকে জেলা শাসক
পলিক্লিনিকের সামনে বিক্ষোভ
মদের দোকান বন্ধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা
পাশাপাশি উদ্যানের সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখিও উদ্ধার হয়েছে
মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক
আন্তর্জাতিক গবেষণায় সাফল্যের স্বীকৃতি
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ আলট্রাসোনোগ্রাফি পরিষেবা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের