6a4a548adbd1f_WhatsApp Image 2026-07-05 at 18.26.24
জুলাই ০৫, ২০২৬ বিকাল ০৭:৫১ IST

পরিষেবা দেওয়ার বদলে বিজেপি নেত্রীকে মারধর , তৃণমূল কাউন্সিলরের বাড়িতে তুমুল বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - পরিষেবা নিয়ে ক্ষোভ দীর্ঘদিনের। সেই ক্ষোভের সঙ্গে যুক্ত হয়েছে দুর্নীতি, বিজেপি নেত্রীকে মারধরের অভিযোগ। সব মিলিয়ে তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। কাউন্সিলরের পদত্যাগের দাবিও তোলেন তারা। ঘটনাটিকে ঘিরে উত্তেজনা ছড়ায় শান্তিপুরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পম্পা বিশ্বাস রাজবংশী দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নমূলক কোনো কাজ করেননি। বুথভিত্তিক উন্নয়নের জন্য আসা সরকারি টাকা আত্মসাৎ করেছেন। পাশাপাশি এলাকায় রাস্তার বেহাল দশা, পর্যাপ্ত আলোর অভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা। কয়েকদিন আগে পরিষেবা নিয়ে কথা বলতে গেলে এক বিজেপি নেত্রীকে মারধর করা হয়। সেই অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ক্ষোভেই কাউন্সিলরের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। কাউন্সিলর উপস্থিত না থাকায় তার স্বামীকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি।  

ঘটনা প্রসঙ্গে বিক্ষোভকারী এক মহিলার বক্তব্য,'এলাকার দরিদ্র মানুষদের নাম অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আশেপাশের বাড়ির বা ওয়ার্ডের অন্য কারও নাম বাদ যায়নি। এমনকি অনেক মুসলিম পরিবার থাকা সত্ত্বেও তাদের কারও নাম কাটা হয়নি।  অথচ বেছে বেছে শুধু বিজেপি কর্মীদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে প্রশ্ন করা হলে কাউন্সিলর সাফ জানিয়ে দেন যে, তিনি জেনেশুনেই এই কাজ করেছেন। আমাকে গলা ফাটাতে নিষেধ করেন। এরপর তিনি আমাকে হুমকি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয়। মুখে আনা যায় না এমন অত্যন্ত অকথ্য ভাষায় গালিগালাজ করেন'।

কাউন্সিলরের স্বামী রোহিত বিশ্বাসের বক্তব্য,' পম্পা বিশ্বাসের মা খুবই অসুস্থ। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বর্তমানে তার মায়ের সঙ্গে হাসপাতালেই আছে। ও কাউন্সিলর হওয়ার পর নতুন করে কোনো ঘর করার কথা হয়নি। বর্তমানে যে সমস্ত ঘর তৈরি হচ্ছে, সেগুলি সবই আগের স্যাঙ্কশন হওয়া ঘর। তাই কারও ঘর কাটার প্রশ্নই ওঠে না। শক্তি বামু নামক কোনো ব্যক্তিকে মারধরের কোনো ঘটনাই ঘটেনি। পৌরসভা থেকে যতটুকু কাজের বরাদ্দ বা তহবিল দেওয়া হয়েছে, আমরা তার ওপর ভিত্তি করেই সততার সঙ্গে কাজ সম্পন্ন করেছি। আন্দোলনকারীদের নানা অভিযোগ বা ক্ষোভ থাকতেই পারে। তারা তাদের অভাব অভিযোগের কথাই বলছেন, তবে তাদের সব অভিযোগ সত্য নয়'।

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের