নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতেই হারালেন চাকরি ! মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে এবার বিস্ফোরক অভিযোগ। উপাচার্যের সিদ্ধান্তে অনিয়মের বিরুদ্ধে সরব হতেই ছাঁটাই করা হলো বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলারকে। উপাচার্য বনাম কন্ট্রোলারের সংঘাতে উত্তাল শিক্ষা মহল।
কৃষ্ণনগরে অবস্থিত কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আর নিয়োগ প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগ ইতিমধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে। এবার সেই অভিযোগে সরাসরি মুখ খুললেন বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বিশ্বজিৎ দত্ত। বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই বর্তমান উপাচার্য তপতী চক্রবর্তীর একাধিক সিদ্ধান্তে অনিয়ম লক্ষ্য করেন তিনি। ভর্তি আর নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপত্তি জানিয়ে বারবার বিষয়টি সংশ্লিষ্ট দফতরে জানানো হয়। তার অভিযোগের ভিত্তিতেই রাজ্যের উচ্চশিক্ষা দফতর বিশ্ববিদ্যালয়ের কাছে একাধিক তথ্য চেয়ে পাঠায়। কিন্তু সেই সব প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হন উপাচার্য। এই ঘটনার পরই বৃহস্পতিবার হঠাৎ করেই কন্ট্রোলারকে টারমিনেট করা হয় বলে অভিযোগ।
কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন কন্ট্রোলার বিশ্বজিৎ দত্ত জানিয়েছেন, "২০২৫ সালের ৮ই আগস্ট উচ্চশিক্ষা দফতরের নিয়োগপত্রের মাধ্যমে আমি এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়োগ হিসাবে যোগদান করি। এখানে যোগদান করার পর থেকেই দেখছি উপাচার্য তপতী চক্রবর্তী একাধিক বেআইনি কার্যকলাপ করে যাচ্ছে। আমার যোগদানের পরও তিনি পরীক্ষা সংক্রান্ত সমস্ত কাজই বিদ্যালয়ের রেজিস্টার পদে থাকা কৃষ্ণেন্দু রক্ষিতকে দিয়ে করিয়ে যাচ্ছেন। আগের থেকে এ বছর শিক্ষার্থীদের ভর্তির সংখ্যা অনেকটাই কমে গেছে, এর জন্য সম্পূর্ণ দায়ী বর্তমান উপাচার্য। আমার কোনো ভুল ছিল না, আমি এই সিদ্ধান্তে খুবই ভেঙে পড়েছি। আমার বিরূদ্ধে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হল, এর কারণে আমি আইনি পদক্ষেপ নেবো।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের