নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - উত্তরবঙ্গ ভয়াবহ দুর্যোগের পর পাহাড়ে চলছে উদ্ধারকার্য। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। মিরিক থেকে উত্তরকন্যায় ফিরে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, প্রশাসনের সতর্কতার কারণেই বহু মানুষের প্রাণ রক্ষা সম্ভব হয়েছে।
সূত্রের খবর, সোমবার নাগরাকাটার পর মুখ্যমন্ত্রী মঙ্গলবার মিরিকের দুধিয়াতে বন্যায় দুর্গতদের সঙ্গে সাক্ষাৎ করতে যান। সেখান থেকে ফিরে এসে উত্তরকন্যায় সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানে ৪ তারিখ রাতের বিপর্যয়ের কথা জানালেন তিনি। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, 'দুর্যোগের আভাস আগে থেকেই ছিল। তার জন্য অনেক জেলার প্রশাসনকে সতর্কও করা হয়। তার জন্যই অনেক মানুষ প্রাণ বেঁচেছে।'
মুখ্যমন্ত্রী জানান, '৫ অক্টোবর ভোর পাঁচটায় ডিজি রাজীব কুমার ও মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে জরুরি বৈঠক করেছি আমি। তারপরই সকাল ৯টার মধ্যে পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। নাগরাকাটা নীচু এলাকা নয় কিন্তু যেভাবে বন্যা হয়েছে তাতে কয়েক সেকেন্ডের মধ্যে সবটা ভাসিয়ে নিয়ে গেছে। অনেককেই বলা হয়েছিল সাবধান থাকার জন্য কিন্তু কেউ নিজের ঘর ছেড়ে আসতে চায়নি।প্রশাসন আগেই সতর্ক করেছিল, তাই বহু মৃত্যু রোধ করা গেছে।'
এই দুর্যোগে মৃত্যু হয়েছে ৩০ জনেরও বেশি মানুষের। নাগরাকাটা ও মিরিক-সহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলি স্বচক্ষে পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী। ত্রাণশিবিরে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন এবং আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে, এদিন মুখ্যমন্ত্রী দুর্যোগ নিয়ে রাজনীতি না করার বার্তাও দেন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের