নিজস্ব প্রতিনিধি , নদীয়া - এক দুঃসাহসিক চুরি বেসরকারি মাইক্রো ফাইনান্স অফিসে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গতকাল গভীর রাতে অফিসের জানালার গ্রিল ভেঙে এই চুরির ঘটনা ঘটে। ভীমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় , বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ কর্মীরা।

সূত্রের খবর , অফিসের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা। এরপর একাধিক ড্রয়ার ভেঙে নগদ প্রায় আড়াই লক্ষ টাকা সহ অফিসের প্রয়োজনীয় যন্ত্রাংশ লুট করে চম্পট দেয়। অফিস খুলতেই ঘটনাটি নজরে আসে কর্মীদের। এরপর সংস্থার পক্ষ থেকে ভীমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

মাইক্রো ফাইনান্স সংস্থার অন্যতম কর্ণধার প্রসেনজিৎ দাস জানান, গতকাল রাত সাড়ে বারোটা পর্যন্ত অফিসে কাজ চলছিল। এরপর দরজা জানলা বন্ধ করে তারা বেরিয়ে যান। সকালে এসে দেখা যায়, একটি জানলার গ্রিল বাইরে পড়ে আছে। পাশাপাশি ড্রয়ার ভেঙে টাকা আর যন্ত্রাংশ উধাও।
ভীমপুর থানার পুলিশ জানিয়েছে,"প্রথমে দুষ্কৃতীরা অফিসের সামনের রাস্তায় থাকা বৈদ্যুতিক বাতি ভেঙে ফেলে। এলাকাটি অন্ধকার হয়ে যেতেই তারা চুরির সুযোগ নেয়। এই ঘটনায় সংস্থার সদস্যরা যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। চুরির পিছনে কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।"
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...