নিজস্ব প্রতিনিধি , হুগলী - ভোটের আগে উত্তপ্ত আরামবাগ। গোঘাটে হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে, আক্রান্ত হলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। সোমবার দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।
সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার জন্য যাচ্ছিলেন তৃণমূল সাংসদ মিতালি বাগ। অভিযোগ, সেই সময় বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা আচমকাই সাংসদের গাড়ির উপর হামলা চালায়। গাড়িতে ব্যাপক পরিমাণে ভাঙচুর চালানো হয়, ছিটকে আসে কাচের টুকরো। যার কিছু অংশ সাংসদের শরীরেও লাগে বলে দাবি। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর সমাজমাধ্যমে লাইভে এসে প্রায় কাঁদো কাঁদো গলায় নিজের অভিজ্ঞতা জানান সাংসদ। তিনি অভিযোগ করেন, 'একজন মহিলার কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। দেখুন কী ভাবে বিজেপির দুষ্কৃতীরা গাড়িটা ভাঙচুর করেছেন। এখনও ভোট শুরু হয়নি।' তিনি আরও বলেন, ' গোঘাট, আরামবাগের মানুষকে বলব, আপনারা দেখতে পাচ্ছেন, কী ভাবে কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। যে ভাবে মহিলাদের নির্যাতন করা হচ্ছে, মা-বোনেদের অনুরোধ আপনারা একজোট হয়ে ব্যালটে ভোট দিয়ে প্রমাণ করুন যে, মা-মাটি-মানুষের দল পিছোতে জানে না। তৃণমূল হার মানতে জানে না।'
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে
রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...