নিজস্ব প্রতিনিধি , আসানসোল - একদিনের ব্যবধানে ফের বোমাতঙ্ক। বুধবার ফের হুমকি ইমেল আসতেই চাঞ্চল্য ছড়ায় আদালত চত্বরে। একইসঙ্গে সিউড়ি জেলা আদালতের জেলাজজের কাছেও পৌঁছায় হুমকি বার্তা। পরপর এই ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
মঙ্গলবার কলকাতা সহ রাজ্যের একাধিক আদালতে বোমাতঙ্কের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সেই ধারাবাহিকতা বজায় রইল বুধবারও। ফের আসানসোল আদালতে বোমাতঙ্কের ইমেল আসে জজের কাছে। আদালত উড়িয়ে দেওয়ার হুমকির জেরে তড়িঘড়ি ফাঁকা করে দেওয়া হয় চত্বর। হুমকি ইমেল পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, বম্ব স্কোয়াড ও স্নিফার ডগ। আসানসোল আদালত চত্বর জুড়ে শুরু হয় চিরুনি তল্লাশি।
শুধু আসানসোল নয় বুধবার সিউড়ি আদালতের জেলাজজের কাছেও পৌঁছায় হুমকি বার্তা। খবর পাওয়া মাত্রই আদালতে পৌঁছায় বম্ব স্কোয়াড, পুলিশ আধিকারিক সহ স্নিফার ডগ। আতঙ্ক এড়াতে আদালত চত্বর খালি করে দেওয়া হয়। এই ধারাবাহিক ইমেল ঘিরে প্রশ্ন উঠছে, আদালতই কি নিশানায়? যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রতিটি হুমকিকেই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সাইবার শাখা ইমেলের উৎস খতিয়ে দেখছে। আদালতের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের