নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - “এই লড়াই শেষ লড়াই। সবাই মিলে একসাথে লড়াই না করলে এবাংলা আর বাংলা থাকবে না।” আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়াতে ফের আক্রমণের সুরে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী।
সূত্রের খবর, বৃহস্পতিবার কাশিপুর তরুণ সংঘ লাইব্রেরিতে কাশিপুর ও পাড়া বিধানসভার মন্ডল সভাপতি ও বুথ সভাপতিদের নিয়ে সম্মেলনে উপস্থিত হয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি।বিরোধী দলগুলির উদ্দেশ্যে তিনি বলেন, “যদি সত্যি তৃণমূলকে হারাতে চান, সবাই এক ছাতার নিচে আসুন, একসাথে লড়বো।”

অভয়া ঘটনার প্রসঙ্গ টেনে মিঠুন অভিযোগ করেন, “আমরা অভয়াকে ভুলে যাচ্ছি, অন্যদিকে ঘুরে যাচ্ছি। একটা পরিবারের একটা সন্তান চলে গেল, অথচ কারও ভ্রুক্ষেপ নেই। যতক্ষণ না এটার একটা বিচার হয়, এটাকে জাগিয়ে রাখতেই হবে।” শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রসঙ্গে প্রশ্ন তোলেন তিনি। বলেন, “যদি আপনারা এতই শক্তিশালী হন, তাহলে ভয় পেয়ে হামলা করছেন কেন? শাসক দল নিশ্চয়ই কোথাও না কোথাও ভয় পাচ্ছে।”
তিনি দাবি করেন, আগামী বিধানসভা নির্বাচনে জেলার ৯টি আসনই জিতবে বিজেপি। ভোটার তালিকায় একাধিক নাম থাকার অভিযোগ তুলে বলেন, “আপনার ভোট দেওয়ার অধিকার এক জায়গায়, কিন্তু যদি তিন জায়গায় ভোট দেন, সেটা অস্বাভাবিক হয়ে দাঁড়ায়।এর জন্যই এসআইআর হবে।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের