নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - আর.জি.কর কাণ্ডের ১ বছর পর এখনও বিচার অধরা। সঠিক বিচারের আশায় একাধিকবার রাস্তায় নেমে সরব হয়েছে অভয়ার বাবা - মা। তবে এবার সরাসরি বিচার ছিনিয়ে নিয়ে আসার হুঁশিয়ারি দিলেন তিলোত্তমার বাবা - মা। বারাসাতের এক অনুষ্ঠানে এসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তিলোত্তমার মা। দীর্ঘদিন ধরে বিচারপ্রক্রিয়া চললেও এখনও ন্যায় না পাওয়ার ক্ষোভ ও হতাশা তাদের কণ্ঠে স্পষ্ট।
২০২৪ সালের ৯ আগস্ট আর. জি.কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা রীতিমতো তোলপাড় ফেলে দেয় গোটা রাজ্যে। সঠিক বিচারের দাবি তুলে পথে নেমে প্রতিবাদে সরব হন অভয়ার বাবা - মা। এক বছর পার এখনও বিচারের আশায় মুখাপেক্ষী তারা। সোমবার বারাসাতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন তিলোত্তমার বাবা-মা। অভয়ার বাবার অভিযোগ , ' আমাদের দেশে বিচারব্যবস্থার ওপর ভরসা করা যায় না। আমার মেয়ের ঘটনায় আইনজীবীরা দোষীদের শাস্তি দিতে না বরং তাদের বাঁচাতে চাইছে। যদি তদন্তকারী নিজেই তদন্ত না করে থাকেন, তাহলে তিনি কী ভূমিকা পালন করেছেন?'
অভয়ার মা প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, ' আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মেয়েদের অপমান করেছে। মেয়েরা শুধু হাতা খুন্তিতেই মানায় না। এখন মেয়েরা সবই করতে পারে। মুখ্যমন্ত্রী বলেছেন উনি চাইলে সব কিছু হেলিয়ে দিতে পারে কিন্তু উনি জানেন না যে সব চাইলেই হেলিয়ে দেওয়া যায় না। সাধারণ মানুষ একত্রিত হলে ওনার দুর্নীতি প্রকাশ্যে আসবেই।'
পরিবারের একটাই দাবি, আর. জি.কর ঘটনার সঙ্গে যুক্ত সকল অভিযুক্তকে গ্রেফতার করতে হবে এবং প্রকৃত সত্য জনসমক্ষে আনতে হবে। সঞ্জয়ের পাশাপাশি আরও যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তিলোত্তমার বাবা-মা এখনও দৃঢ়ভাবে মনে করেন, সন্দীপ ঘোষ এই ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের