নিজস্ব প্রতিনিধি , নদীয়া - এবার ফুলিয়া স্টেশনে দেওয়া হল হকার উচ্ছেদের নোটিশ। বিষয়টি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দীর্ঘদিন ধরে স্টেশন চত্বরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করা বহু মানুষের জীবন-জীবিকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। প্রশ্ন উঠেছে ব্যবসায়ীদের ভবিষ্যৎ নিয়েও।
স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন স্টেশন সংলগ্ন এলাকা থেকে হকার উচ্ছেদের উদ্যোগ শুরু হয়েছে। মূলত দীর্ঘদিন ধরে রেলের জমিতে ছোট-বড় দোকান বসিয়ে যাঁরা জীবিকা নির্বাহ করতেন, তাঁদের সরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তবে তাঁদের জন্য কোনও বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। এরই মধ্যে ফুলিয়া রেল স্টেশনে রেলের তরফে নোটিশ জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, আগামী ২৫ জুন হকার উচ্ছেদ অভিযান চালানো হবে।

তার আগে ২৪ জুনের মধ্যে সমস্ত ব্যবসায়ীকে স্বেচ্ছায় স্টেশন চত্বর খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের জেরে হকারদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে যাঁরা ওই ব্যবসার উপর নির্ভর করে সংসার চালাচ্ছিলেন, তাঁদের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। কীভাবে রুজি-রোজগার চলবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।
রানাঘাট উত্তর-পশ্চিম মণ্ডলের সহ-সভাপতি বিজয় কুমার মণ্ডল বলেন, 'রেলের উন্নয়নের জন্য জায়গা প্রয়োজন হলে তা নিতেই পারে, যাতে সাধারণ মানুষের সুবিধা হয়। কিন্তু কারও রুজি-রোজগার বন্ধ হয়ে যাক, সেটা আমরা চাই না। যাঁরা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছেন, তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। আগেও যখন উচ্ছেদের নোটিশ পড়েছিল, তখন বিধায়ক ও সাংসদ বিষয়টি নিয়ে উদ্যোগ নিয়েছিলেন। এবারও আমরা চাই হকারদের স্বার্থ রক্ষা হোক ও তাঁরা প্রয়োজনীয় সুবিধা পান'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের