নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস দেবদাসকে ঘিরে বিশ্বাস, স্মৃতি আর লোককথার মেলবন্ধনে আয়োজিত হয় এই দেবদাস স্মৃতি মেলা। এবারও এই মেলার প্রধান আকর্ষণ ২০০০ টাকা দামের বিশালাকার মিষ্টি। মন্ত্রী স্বপন দেবনাথ আর তৃণমূল সাংসদ সায়নী ঘোষের মাধ্যমে এই ২৬ বছরের পুরোনো এই মেলার শুভ সূচনা হয়।

স্থানীয় সূত্রের খবর , শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস দেবদাসের গল্পকে কেন্দ্র করেই মূলত এই মেলা কালনার নান্দাই পঞ্চায়েতের হাতিপোতা গ্রামে শুরু হয়। এই মেলা চলবে ১৫ই জানুয়ারি থেকে ১৯শে জানুয়ারি পর্যন্ত। বর্তমানে বহু মিষ্টির কারিগর এই মেলায় এসে ২০০০, ১০০০, ৫০০ টাকার মিষ্টি বিক্রি করছে। একটি ২০০০ টাকার মিষ্টি বানাতে লাগে প্রায় আড়াই কেজি ছানা আর সময় লাগে ২ ঘন্টারও বেশি। বিশেষ যত্নে তৈরি এই মিষ্টি শুধু খাওয়ার জন্য নয়, গ্রামবাসীদের কাছে এটি উৎসবের প্রতীক।

মিষ্টি বিক্রেতা লালন শেখ জানিয়েছেন, "গ্রাম থেকেও বিভিন্ন ক্রেতা আসে এছাড়াও বাইরে থেকেও লোকজন এসে অর্ডার দিয়ে যায়। এই মিষ্টি তৈরি করার আলাদা কায়দা আছে সবাই পারবে না বানাতে। আপনি এটা বাড়ি গিয়ে ১ মাস রেখে দিতে পারেন। ১০ টাকা থেকে ২০০ টাকার মিষ্টি পাওয়া যায়। প্রথমদিনেই বেশ ভালো বিক্রি হয়েছে, আশা করি আগামী দিনেও ভালো বিক্রি হবে।"

ডঃ রেজায়ুল ইসলাম মোল্লা এই বছর এই মেলা ২৬ বছরে পদার্পণ করলো। মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ, সম্মানীয় সাংসদ সায়নী ঘোষ সহ মেলায় বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন হয়। এই মেলার মূল বিষয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস দেবদাসের গল্প। এই গ্রাম মাননীয়া মুখ্যমন্ত্রীর সাহায্যে অনেক পরিচিতি লাভ করেছে। এখন ২০০০ টাকার মিষ্টি গোটা গ্রামে বিখ্যাত।"

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের