69c3b7b2441fd_Gallery_1774434073301
মার্চ ২৫, ২০২৬ বিকাল ০৬:৪৬ IST

এগরার মাটিতে অধিকারী পরিবারকে চ্যালেঞ্জ! আক্রান্ত তৃণমূল নেতার মিছিলে বিজেপি হঠানোর ডাক

নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের যুব নেতাকে মারধরের প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভে শামিল হলেন শাসক দলের কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে এগরা ১ নম্বর ব্লকের তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পুরো পরিস্থিতির তদন্তে নেমেছে পুলিশ। ‘আয় বিজেপি দেখে যা, তৃণমূলের ক্ষমতা’- এই স্লোগানে মুখরিত হয় এলাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাহাড়া এলাকার বাসিন্দা সুদীপ্ত বাগ ঘাসফুল শিবিরের এক সক্রিয় কর্মী। অভিযোগ, রবিবার রাতে দলীয় একটি মিছিল সেরে সকলে ফিরছিলেন। কিছুক্ষণ পর ওই যুবক একা হয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় বৃষ্টির কারণে রাস্তাঘাট ফাঁকা থাকার সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই হামলার দায় সরাসরি চাপানো হয়েছে গেরুয়া শিবিরের ওপর।

উক্ত ঘটনার প্রতিবাদে মঙ্গলবার গোপীনাথপুর বাজারে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কংগ্রেস। যুব সভাপতি শেখ আব্দুল মহিমের নেতৃত্বে আয়োজিত ওই কর্মসূচিতে কয়েকশো সমর্থক অংশ নেন। উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের নেতা-নেতৃত্বরা। তাঁদের দাবি, বিরোধী দল আতঙ্কিত হয়েই হিংসার পথ বেছে নিচ্ছে। তবে জোড়াফুল শিবির গণতান্ত্রিকভাবেই এর পালটা প্রতিরোধ গড়ে তুলবে। একইসঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়, ভবিষ্যতে এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে উপযুক্ত জবাব মিলবে।

আন্দোলনকারী এক ব্যক্তি বলেন, 'অধিকারী পরিবার তৃণমূলের নুন খেয়ে অন্য দলে গিয়েছে। ১টি বা ২টি নয়, প্রায় ৩০টি পদে থেকে কী উন্নতি করেছেন তাঁরা? এখানে আরটিও অফিস কিংবা আদালত তৈরি হয়নি কেন? সাধারণ মানুষের প্রশ্নের মুখে তাঁরা দাঁড়াতে পারবেন না। নির্দিষ্ট পরিকল্পনা করেই আমাদের নেতৃত্বকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, যাতে প্রবেশের সুযোগ মেলে। কিন্তু সেই আশা নিরাশা হবে'।

প্রাক্তন উপপ্রধান স্বপন কুমার দে জানান, 'বিজেপি গত ৩ বছর পঞ্চায়েত গঠন করেও এলাকায় কোনো উন্নয়ন করতে সক্ষম হয়নি। দিদির পথশ্রী প্রকল্পের মাধ্যমেই সমস্ত রাস্তাঘাট আমরা নির্মাণ করেছি। গদ্দার শুভেন্দু অধিকারীর ভাই এখান থেকে একটিও ভোট পাবেন না। এই মাটি থেকে প্রার্থী তরুণ মাইতি বিপুল ব্যবধানে জয়ী হবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন'।

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের