নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - গত সোমবার এগরার নয়নজুলি থেকে উদ্ধার হয় এক যুবকের মৃতদেহ। যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এবার উন্মোচন হয় নয়া মোড়। খুনের সন্দেহে গ্রেফতার হয় এক যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুর এলাকায় গত সোমবার সকাল ১০টা নাগাদ ধান জমির পাশে থাকা নয়নজুলি থেকে উদ্ধার হয় এক যুবকের মৃতদেহ। মৃত যুবকের নাম অর্ধেন্দু পাহাড়ি।
এরপর মৃতের বাবা তরুণ পাহাড়ি এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরিবারের সন্দেহের তালিকায় ছিলেন স্থানীয় যুবক রঞ্জিত মাইতি। অভিযোগের ভিত্তিতে ২রা সেপ্টেম্বর রাত ১ টা নাগাদ রঞ্জিতকে গ্রেফতার করে পুলিশ।
পরদিন তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে আদালত ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। ঘটনার সঠিক কারণ জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এগরা থানার পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মল্লিকপুর ও আশপাশের এলাকায়।
মৃত যুবকের পরিবার এপ্রসঙ্গে জানান , ''আমাদের ছেলের মৃত্যুর জন্য আমরা স্থানীয় কিছু ছেলেকে সন্দেহ করেছিলাম। যাদের মধ্যে রঞ্জিত মাইতি নামক ছেলেটিও ছিলো। পুলিশ এই ছেলেটিকে গ্রেফতার করেছে। আদালত ৫ দিনের পুলিশি হেফাজতও দিয়েছে ছেলেটিকে। আমাদের ছেলেকে যে বা যারা মেরে ফেলেছে আমরা তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। আরও যারা এর সঙ্গে যুক্ত তারাও যেন ধরা পরে এটাই আমাদের দাবি। আমাদের ছেলের খুনির শাস্তি চাই আমরা।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের