নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বরানগরের তারকা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য। এই ঘটনার নেপথ্যে বিজেপি আইটি সেলের ষড়যন্ত্র রয়েছে বলেই অভিযোগ তুলেছেন তিনি। ইতিমধ্যেই এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল বিধায়ক।
সূত্রের খবর, মঙ্গলবার দক্ষিণ বরানগর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিটি রোড লাগোয়া একটি অনুষ্ঠান কক্ষে বিজয়া সম্মিলনীর আয়োজন হয়। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কর্মীদের উদ্দেশে বলেন,
'নিজেদের মধ্যে সমস্ত মনোমালিন্য ভুলে গিয়ে একসঙ্গে কাজ করতে হবে। আগামী নির্বাচনে আমাদের লক্ষ্য ৩৫ হাজারের বেশি ভোটে জয় পাওয়া। কারণ, এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লড়াই।'
এরপর বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় বিধায়কের বক্তব্য বিকৃত করে একটি বিভ্রান্তিকর ভিডিও ভাইরাল হয়। মুহূর্তে সেই পোস্ট ছড়িয়ে পড়তেই তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়ায়। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এর প্রতিবাদে সরব হন।
বিষয়টি নিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নিজেও প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, 'এই মানসিকতার মানুষগুলোই হয়তো উত্তরপ্রদেশের উন্নাও, হাথরস ঘটিয়েছে। এই নোংরামি আর অসভ্যতা বিজেপির আইটি সেলের কাজ।' তিনি আরও জানান, 'যতটুকু খবর পেয়েছি, মেদিনীপুর থেকে এই পোস্ট শেয়ার হয়েছে। ইতিমধ্যেই থানায় অভিযোগ জানিয়েছি।'
সায়ন্তিকার দাবি, তার বক্তব্য বিকৃত করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। বিজেপি আইটি সেলের এই ধরনের 'অসভ্য ও মিথ্যা প্রচার গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা