নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। বনগাঁ সাংগঠনিক জেলায় অনুষ্ঠিত বিজেপির ‘পরিবর্তন সংকল্প জনসভা’ থেকে রাজ্যের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে একাধিক কড়া মন্তব্য করেন তিনি। তার মতে, 'হিন্দুরা একত্রিত না হলে পরিবর্তন সম্ভব নয়।'
আলাইপুরের একটি স্কুল মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। তার সঙ্গে মঞ্চে ছিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায় এবং বিজেপির জেলা নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই মিঠুন চক্রবর্তী হাঁসখালি গণধর্ষণের রায় নিয়ে শাসক দলকে নিশানা করেন। তিনি বলেন, ' রায় বেরিয়েছে দোষীরা শাস্তি পেয়েছে এর থেকেই প্রমাণ হয়েছে মুখ্যমন্ত্রী যা বলেছিলেন সেসব মিথ্যা।'
তৃণমূলকে কটাক্ষ করে মিঠুন চক্রবর্তী বলেন, ' এই বাংলায় এখন আর কিছু হওয়ার নেই। ভয় ধরে গেছে যে বাংলাদেশে আছি না বাংলায় আছি। এখন যদি হিন্দুর একত্রিত না হয় তাহলে আর কিছু হবে না। যে পার্টিতে যত হিন্দু আছে সকলে একত্রিত হন। সকলে এক সঙ্গে লড়ুন এই সরকারের পতন হতেই হবে।'
মুখ্যমন্ত্রীকে নিশানা করে মিঠুন চক্রবর্তী বলেন, ' একটা সম্প্রদায়কে মুখ্যমন্ত্রী কখনই কষ্ট দিতে চান না। আর সেটা খুবই স্পষ্ট। বিজেপি মুসলমান বিরোধী নয়। যারা ভারতের মুসলমান ভারতকে ভালোবাসে তাদের বিরুদ্ধে নয়। কিন্তু যারা ভারত বিরোধী মুখ্যমন্ত্রী তাদের ভালবাসেন। বাকি সবাই জ্বলে যাক, মরে যাক তাতে ওনার কিছু আসে যায় না।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের