নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - উন্নয়নের প্রচারের মাঝেই বাস্তবের সম্পূর্ণ উল্টো ছবি উঠে এল। মাত্র এক বছর আগে তৈরি হওয়া ঢালাই রাস্তা বর্তমানে ভেঙে চৌচির, দায়সারা কাজের অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। ক্ষোভে ফুঁসছেন পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ হাটসিউড়ি গ্রামের বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে , গ্রামের মূল রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ স্কুল, বাজার, কাজের প্রয়োজনে যাতায়াত করেন। সেখানে তৈরি হয়েছে বড় ফাটল, উঠে গেছে কংক্রিট। এই অবস্থায় প্রায়শই দুর্ঘটনার মুখে পড়েন অনেকে। একাধিকবার জনপ্রতিনিধি, প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও, সংস্কারের বদলে মিলেছে শুধু প্রতিশ্রুতি।

শুধু রাস্তা নয়, গোটা গ্রামজুড়েই অব্যবস্থার ছবি। একাধিক জায়গায় হেলে পড়েছে বৈদ্যুতিক খুঁটি, কিন্তু দেখা নেই বিদ্যুৎ দফতরের কর্মীদের। পুকুরের গার্ডওয়াল তৈরির কাজ শুরু হলেও দীর্ঘদিন ধরে তা বন্ধ রয়েছে। অজুহাত হিসেবে উঠে আসছে-"মাটি পাওয়া যাচ্ছে না"।
স্থানীয় বাসিন্দা আলী আহমেদ মণ্ডল জানান, 'এটাই আমাদের মেইন রাস্তা। এমএলএ নিজে পরিদর্শন করে গেলেও কোনও কাজ হয়নি। গ্রামের বড় মসজিদের পাশ দিয়েই এই ভাঙাচোরা রাস্তা। সন্ধ্যার সময় নামাজ পড়তে যাওয়ার সময় অন্ধকারে ফাটল বুঝতে না পেরে একাধিক বয়স্ক মানুষ পড়ে গিয়ে আহত হয়েছেন'।
অন্য বাসিন্দা সাহাবুদ্দিল দামাল জানান, 'দীর্ঘ ১৫ বছর ধরে ‘উন্নয়ন’, ‘রাস্তাশ্রী’, ‘পথশ্রী’-র প্রচার চললেও, আমাদের ভাগ্যে জুটেছে শুধু প্রতিশ্রুতির পাহাড়। আর কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন। তার আগে আদৌ এই গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার হবে কি না সেটাই দেখার'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের