নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - SIR ফর্ম জমা দিতে গিয়ে হাতে কালি লেপা নিশীথ প্রামাণিকের ছবি। দিনহাটার পশ্চিম ভুলকি এলাকায় মহিলাদের এই অভিনব বিক্ষোভে উত্তেজনা ছড়াল গোটা এলাকা। বিজেপি নেতা ও প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের অপমানজনক মন্তব্যের অভিনব প্রতিবাদ দিনহাটার মহিলাদের।
সূত্রের খবর, বৃহস্পতিবার এক অদ্ভুত ছবি দেখা যায় পশ্চিম ভুলকি ৮ নম্বর বুথে। SIR প্রক্রিয়ার ফর্ম নিতে বিএলও পৌঁছতেই একদল মহিলা হাতে কালি মাখানো নিশীথ প্রামাণিকের ছবি তুলে ধরেন। অন্য হাতে SIR এর ফর্ম। তাদের দাবি, বিজেপি নেতার সাম্প্রতিক মন্তব্য দিনহাটার মানুষের বিশেষত মহিলাদের অপমান করেছে।
অভিযোগ, নির্দিষ্ট এলাকার নাম উল্লেখ করে নিশীথ প্রামাণিক মন্তব্য করেছিলেন যে সেখানে নাকি একজন ব্যক্তির ৩০–৪০টি ছেলে রয়েছে। এই মন্তব্যকে ‘অশালীন’ ও ‘অসম্মানজনক’ বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় মহিলারা। তাদের দাবি, এ ধরনের মন্তব্য শুধু ভ্রান্তই নয়, এলাকার মানুষকে ছোট করা।
বিক্ষোভকারী মহিলাদের আরও অভিযোগ, এলাকার মানুষ বহুদিনের বাসিন্দা। তাদের মধ্যে কোনও বাংলাদেশি নেই। তবুও বিজেপি নেতার দাবি, এলাকায় বাংলাদেশি লুকিয়ে রয়েছে; যা তাদের মর্যাদায় আঘাত করেছে। সেই কারণেই তাঁরা রাস্তার পাশে সমবেত হয়ে হাতে কালি-লেপা ছবি তুলে ধরেন এবং একই সঙ্গে SIR ফর্ম জমা দিয়ে প্রতিবাদ জানান।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের