নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - একই চালায় দেবী লক্ষ্মী ও সরস্বতীর পূজো। ১৬৩ বছরের ঐতিহ্য, আজও অটুট সেই বিশ্বাস ও সংস্কার।শরৎশেষের হাওয়ায় যখন ঘরে ঘরে লক্ষ্মী পুজোর প্রস্তুতি, তখন এই এক গ্রামে দেখা মেলে এক অন্যরকম দৃশ্যের। এখানে দেবী লক্ষ্মী একা নন, তাঁর সঙ্গে পূজিত হন দেবী সরস্বতীও। দেবী সরস্বতীর গায়ে সাদা শাড়ি, আর দেবী লক্ষ্মীর পরনে হালকা গোলাপী রঙের শাড়ি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দেবীর মাথার উপর আসন নেন ভগবান নারায়ণ। পাশে থাকেন তাঁদের চারজন সখী, যাঁদের স্থানীয়রা বলেন ‘লুক-লুকানি’। এই ভাবেই এখানে নারায়ণের গোটা পরিবারকেই পুজো করা হয়। এ এক অনন্য প্রথা, যা চলছে টানা ১৬৩ বছর ধরে। পুজো ঘিরে উৎসবের আমেজে মুখর থাকে গ্রামজীবন। প্রতি বছর কয়েক হাজার মানুষ ভিড় জমান এই বিশেষ পুজো দেখতে। পুজোর সবচেয়ে বড় আকর্ষণ পরিবেশবান্ধব সবুজ আতসবাজির প্রদর্শনী, যা দেখতে ভিড় উপচে পড়ে।

এই পুজো এক দিনের নয়, চলে টানা পাঁচ দিন ধরে। সঙ্গে সাত দিন ধরে হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাটক, নাচ আর মেলা। পুজোকে ঘিরে কর্মস্থল বা শহরে থাকা পরিবারের সদস্যরাও এই সময়ে বাড়ি ফিরে আসেন, তাই এটি যেন হয়ে ওঠে পরিবারের মিলনমেলা।ধর্ম, সংস্কৃতি আর ঐতিহ্যের এই সুন্দর মেলবন্ধন আজও বজায় রেখেছে হাড়দা গ্রামের মানুষ, যেখানে লক্ষ্মী ও সরস্বতীর যুগল আরাধনা যেন সম্পদ ও জ্ঞানের এক অপূর্ব সংযোগের প্রতীক।

পুজো কমিটির অন্যতম সদস্য ভুবন মন্ডল জানিয়েছেন, “এই বছর পুজোর বাজেট প্রায় আঠারো লক্ষ টাকার মতো। আমাদের প্রধান আকর্ষণ সবুজ আতসবাজি, যা শুধু চোখ জুড়ায় না, পরিবেশকেও রক্ষা করে।”

পুজো কমিটির সম্পাদক তারাপদ সাহা বলেন, “দেবী লক্ষ্মী সম্পদ ও সৌন্দর্যের প্রতীক, আর দেবী সরস্বতী জ্ঞানের দেবী। বিষ্ণুপুরাণ মতে তাঁরা দু’জনেই নারায়ণের স্ত্রী। তাই এক জনকে বাদ দিয়ে অন্যজনের পুজো করা অসম্পূর্ণ। সেই ভাবনা থেকেই আমাদের পূর্বপুরুষরা যুগল পুজোর সূচনা করেছিলেন, আমরা এখনও সেই ঐতিহ্যকে ধরে রেখেছি।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের