নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রোহিঙ্গা-বাংলাদেশি সন্দেহে বাংলাভাষীদের ওপারে পুশব্যাকে অভিযোগে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কৃষ্ণনগরের জনসভা থেকে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে তিনি দাবি করেন, কেন্দ্রের নির্দেশেই বাংলার মানুষকে হেনস্থা ও পুশব্যাকের চেষ্টা চলছে। পাশাপাশি বিএসএফের কাছাকাছি না যাওয়ার সতর্কবার্তাও দেন তিনি।
কৃষ্ণনগরের সভা থেকেই মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভিন্নরাজ্যে ও সীমান্ত এলাকায় বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে বাংলাভাষীদের আটকানো, হেনস্থা করা এবং পুশব্যাকের ঘটনা বাড়ছে। তার বক্তব্য, 'বাংলা থেকে কাউকে তাড়ালে কী করে ফিরিয়ে আনতে হয়, আমরা জানি। কাউকে তাড়াতে দেব না।' এরপরেই আক্রমণের কেন্দ্রবিন্দুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতার তোপ, ' আমাদের দেশে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। উনি ভয়ঙ্কর। এমন কোনও কাজ নেই উনি পারেন না। ওর দুচোখ দেখলেই বোঝা যায় এক চোখ দুর্যোধন, আরেক চোখ দুঃশাসন।'
সভা থেকে কমিশনের বিরুদ্ধেও একহাত নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ' বিজেপির আইটি সেলের তৈরি তালিকা দিয়ে ভোট করাবেন? যা ইচ্ছে করুন, পারবেন না।' SIR এ দেড় কোটি ভোটারের নাম বাদ দেওয়ার প্রস্তাব এসেছে এই দাবি তুলে মমতা আর সতর্কবার্তা দেন, 'কারও বৈধ ভোটারের নাম বাদ দিলে ধর্নায় বসব। যতক্ষণ না নাম ফিরছে, ততক্ষণ ধর্না চলবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের