নিজস্ব প্রতিনিধি , হাওড়া - নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান চালকের ধাক্কা সাইকেল আরোহীকে। এরপর মেজাজ হারিয়ে সাইকেল আরোহী সজোরে চড় মারতেই মৃত্যু ভ্যান চালকের। ঘটনায় সাইকেল আরোহীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি হাওড়ার বেনারস রোডের কোনা হাই স্কুলের সামনের।
সূত্রের খবর , হাওড়ার বেনারস রোডে কোনা হাই স্কুলের সামনে এক ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে এলাকারই এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। মুহূর্তেই মেজাজ হারিয়ে সাইকেল আরোহী সেই ভ্যান চালককে চড় মারে বলে অভিযোগ স্থানীয়দের। এমনকি স্থানীয় একটি দোকানের সিসিটিভি ফুটেজেও সেই দৃশই দেখা যায়। চড় মারতেই মাটিতে লুটিয়ে পড়ে ওই ভ্যান চালক। তৎক্ষণাৎ তাকে জগদীশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর অভিযুক্ত সাইকেল আরোহীকে পাকড়াও করে তাকে মারধর করেন স্থানীয়রা। পরে দাসনগর থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে। সম্পূর্ণ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রতক্ষদর্শী পূর্ণিমা হাজরা এ প্রসঙ্গে জানান , ''যেই জায়গাটিতে ভ্যানটির সঙ্গে সাইকেল চালকের ধাক্কা লাগে, সেই জায়গাটি ঢালু ছিলো। সেখানে যেকোনো ভালো ড্রাইভারের পক্ষেও গাড়ি নামানো অসুবিধাজনক। ফলে উনি ভ্যান নামাতে গিয়ে নিয়ন্ত্র হারিয়ে ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারে। পাল্টা সেই সাইকেল আরোহী ভ্যানচালককে চড় মারলে সে সঙ্গে সঙ্গেই জ্ঞান হারায়। স্থানীয় এক ব্যক্তি তাকে হাসপালে যখন নিয়ে যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের