নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - সাতসকালে জলে পড়ে মৃত্যু হল নাবালকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শীতলকুচি এলাকায়। এক মুহূর্তের অসাবধানতার ফলেই এমন পরিণতি বলে মনে করছে স্থানীয় মহল। বিষয়টি ঘিরে বাচ্চাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , এলাকার বাসিন্দা সামসুল হক পরিবার নিয়ে বসবাস করেন। বাড়িতে রয়েছে তাঁর ৩ বছরের এক নাতি। অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার ঘর ও উঠোনে খেলায় মগ্ন ছিল সে। এমন সময় সকলের নজর এড়িয়ে সামনের পুকুরের দিকে চলে যায়। অসাবধানতাবশত জলে পড়ে যায় শিশুটি। বয়স কম হওয়ায় নিজে থেকে ওপরে উঠতে পারেনি।

কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে পুকুরে ভাসতে দেখা যায় শিশুটিকে। দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে মাথাভাঙা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোক।
শিশুটির দাদু জানান, 'আমি বাড়ি থেকে কিছুটা দূরেই কাজ করছিলাম। হঠাৎ চিৎকার শুনে ছুটে আসি। এসে দেখি বাচ্চার মা কান্নাকাটি করছে। জিজ্ঞেস করে পুরো ঘটনা জানতে পারি। সঙ্গে সঙ্গে বাইকে করে ডাক্তারের কাছে নিয়ে আসি। কিন্তু শেষ রক্ষা হল না'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের