নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বাড়ির সামনে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত দেহ। বৃহস্পতিবার মধ্যপাড়া এলাকায় দেহটি স্থানীয়রা দেখতে পায়। মৃতদেহটি দেখে খুব দ্রুত ভিড় জমে এলাকায়। দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কে থতমত খাচ্ছে এলাকাবাসী।
পুলিশ সূত্রের খবর , মৃতের নাম হাসিম মন্ডল , বয়স ৩৫। শান্তিপুরে সাহেবডাঙ্গা মধ্যপাড়া এলাকায় তার বাড়ি। সেখান থেকে কিছুটা দূরে রাস্তায় তাকে ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া গেছে। মুহুর্ত্বের মধ্যে এলাকাবাসী তাকে দেখতে পেয়ে জমায়েত হয়। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ পৌঁছেছে ঘটনাস্থলে। প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে খুন করে দেহটি ফেলে দেওয়া হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
মৃতের দাদা জানিয়েছে,"ভায়ের ঘর ফেরার কোনো সময় ছিল না। কোনোদিন ৮ টায় ঘরে ফিরত কোনোদিন ১০ টায় কখনো আবার রাত ১.৩০ - ২ টো বেজে যেত। সেই জন্যই আমরা চিন্তা করিনি ওর না ফেরা নিয়ে। কিন্তু সকালবেলা এইরকম ঘটনা ঘটে যাবে ভাবতে পারিনি। বাগান দেখাশোনা করতো , দোকানে থাকতো আরো অনেক কাজ করতো। এখন ময়নাতদন্দের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে সব কিছু স্পষ্ট হবে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের