নিজস্ব প্রতিনিধি , হিগলী - গত এক সপ্তাহ ধরে নিখোঁজ চন্দননগরের কাঁটাপুকুর এলাকার এক নাবালিকা। অভিযোগ , বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার নাম করে সে বেরোয় গত শুক্রবার। এর পর থেকেই আর খুঁজে পাওয়া যায় না তাকে। ঘটনায় নিখোঁজ ডাইরি করা হয়েছে চন্দননগর থানায়।
সূত্রের খবর , এক সপ্তাহ ধরে নিখোঁজ চন্দননগরের কাঁটাপুকুর এলাকার ক্লাস টেনের এক ছাত্রী। তার নাম শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। বয়স ১৫। সম্প্রতি মৃত্যু হয় তার মা বাবার। এরপর থেকে সে তার মামাবাড়িতেই থাকে। গত শুক্রবার সকাল ৯ টায় স্কুলের একটি অনুষ্ঠানের কথা বলে সে বাড়ি থেকে বের হয়। সাধারণত পুলকারে যাতায়াত করলেও ওইদিন সে দিদার থেকে একশ টাকা নিয়ে টোটো করে স্কুলে যাওয়ার কথা বলে।
কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজখবর শুরু করেন। বন্ধ ছিল তার মোবাইল ফোনটিও। এরপর তার ঘর থেকে একটি চিঠি পাওয়া যায়। যেখানে সে লেখে , সে নিজের ইচ্ছায় কোথাও চলে যাচ্ছে। কেউ যেন তাকে না খোঁজে। তবে সে কোথায় গিয়েছে , কাদের সঙ্গে রয়েছে—এ বিষয়ে কিছু জানা যায়নি। কোথাও খোঁজ না মেলায় শেষমেশ চন্দননগর থানায় নিখোঁজ ডায়রি করেন ছাত্রীর মামা অমিত পাল।

এপ্রসঙ্গে শর্মিষ্ঠার দাদু শংকর পাল সহ দিদা পার্বতী পাল জানান , ''গত বছর ডিসেম্বর মাসে লিউকেমিয়ায় মারা যায় আমার মেয়ে শাশ্বতী। এরপর চলতি বছরের জুলাই মাসে মৃত্যু হয় জামাই অরিন্দম মুখোপাধ্যায়ের। একমাত্র নাতনি শর্মিষ্ঠা এরপর থেকে কাঁটাপুকুরে আমাদের বাড়িতে থাকছিল। এখান থেকেই সে স্কুলে যেত। মেয়েটা খুব ইমোশনাল। মা - বাবাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল। এখন আবার এমনভাবে নিখোঁজ হয়ে যাওয়া খুবই দুশ্চিন্তার বিষয়।''
নিখোঁজ ছাত্রীর মামা অমিত পাল জানান , ''শর্মিষ্ঠার ঘর থেকে ইংরেজিতে লেখা একটি নোট পাওয়া গেছে। সেখানে সে লিখেছে , সে নিজের ইচ্ছায় কোথাও চলে যাচ্ছে। কেউ যেন তার খোঁজ না করে। তবে সে কোথায় গিয়েছে , কাদের সঙ্গে রয়েছে — এ বিষয়ে আমরা কিছু জানিনা। থানায় অভিযোগ করেছি। পুলিশ তদন্ত করছে।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের