নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - গত এক সপ্তাহ ধরে শিলিগুড়িতে বৃষ্টির প্রকোপ। অবশেষে দেখা মিলল রোদের। বাজার , পুজো প্যান্ডেল সবকিছু নিয়েই গভীর চিন্তায় শিলিগুড়িবাসী। দোকানীদের মাথায় হাত , অন্যদিকে পুজো কর্তাদের প্যান্ডেল তৈরির চিন্তা। আবার একদিকে রয়েছে মৃৎশিল্পীদের কঠোর পরিশ্রম। বৃষ্টির জেরে সবকিছুই যেন চলার মত চলছিল। এবার প্রায় এক সপ্তাহ পর মিলল রোদের দেখা। নেই কোনো বৃষ্টি। তবে সন্ধ্যেবেলায় নতুন সমস্যার সম্মুখীন হয়েছে শিলিগুড়িবাসী।
বহুদিন বাদে আজ মৃৎশিল্পীরা রোদের আলোয় কাজ করছেন। সেইভাবে পাখা চালাতে হয়নি। অন্যদিকে , বৃষ্টি কমতে না কমতেই বাজার দোকানীরা আশার আলো দেখেছেন। তারা ভাবছেন এই শেষ এক সপ্তাহ যদি এমন থাকে তবে কেনাকাটা হয়তো কিছুটা হলেও হতে পারে। তবে অন্যদিকে সন্ধ্যেবেলায় বেড়েছে যানজটের সমস্যা। প্রচুর গাড়িঘোড়া হঠাৎই বেড়ে গেছে। হয়ত বৃষ্টির প্রকোপ কমতেই বাড়ি থেকে বেরিয়েছেন সকলে। পুজোর কেনাকাটা করতে বেরিয়ে রাস্তায় চলাচল দায় হয়ে দাড়িয়েছে সাধারণ মানুষের। এমনিতেই বহিরাগতদের রাজত্ব বেড়েছে। আবার অন্যদিকে , বহুদিন বাদে ঘরের বাইরে বেরিয়েছেন শিলিগুড়িবাসী। সেক্ষেত্রে বলাই যায়, বৃষ্টির হুমকি কমতে না কমতেই পুজোর বাজার শুরু করে দিয়েছেন তারা। কেউ পরিবহনের মাধ্যমে আবার কেউ পায়ে হেঁটে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের