নিজস্ব প্রতিনিধি , হুগলী - যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল সংশোধনাগারে। প্যারোলে বেরিয়ে গা ঢাকা দেওয়ার পর সম্প্রতি সিআইডির হাতে গ্রেফতার হয় বন্দী শেখ মানিকলাল। শুক্রবার জেলের ভিতরে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করেন কারারক্ষীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, মৃত আসামী শেখ মানিকলাল হুগলির চণ্ডীতলার কাপাসারিয়া দক্ষিণপাড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে ২০১৬ সালে প্রতিবেশী শেখ কবিরকে খুনের অভিযোগ উঠে। ২০১৯ সালের ১৯ জুলাই শ্রীরামপুর আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দেয়। ২০২৪ সালের ২১ জুন মানিকলালকে হুগলী জেল থেকে ২০ দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। শর্ত অনুযায়ী, ১২ জুলাই সংশোধনাগারে তার ফিরে আসার কথা ছিল, কিন্তু সে ফেরেনি। জেল কর্তৃপক্ষের তরফে এই ঘটনা মেইল করে চণ্ডীতলা থানাকে জানানো হয়।
পুলিশ মানিকলালের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করে তদন্ত শুরু করলেও বিশেষ অগ্রগতি হয়নি। এরপর ২০২৫ সালের ১৪ তারিখ সিআইডি এই ঘটনার তদন্তভার গ্রহণ করে এবং পলাতক মানিকলালকে পুনরায় গ্রেফতার করে। সেই থেকে সে হুগলী জেলেই বন্দি ছিল। শুক্রবার সকালে কারারক্ষীরা তার দেহ জেলের ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আসামী মানিকলাল আত্মহত্যা করেছে।
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...