68cac1081a095_WhatsApp Image 2025-09-17 at 7.30.04 PM (1)
সেপ্টেম্বর ১৭, ২০২৫ বিকাল ০৭:৪০ IST

একদিকে শিক্ষাদান অন্যদিকে মৎসচাষ, দৃষ্টান্ত স্থাপন প্রহল্লাদ -অপর্ণার

নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - গঙ্গার পাড়ে মৎস্যশিল্পকে ঘিরে গড়ে উঠছে এক অনন্য দৃষ্টান্ত। ভাঙাবেড়া গ্রামের শিক্ষক প্রহল্লাদ পাত্র ও বিধবা অপর্ণা পাত্র দেখিয়ে দিয়েছেন। পরিশ্রম আর উদ্যোগ থাকলে মাছ চাষই হতে পারে গ্রামের কর্মসংস্থানের বড় হাতিয়ার। নিজেদের প্রচেষ্টায় তাঁরা শুধু সংসারই সামলাননি, আশপাশের বহু মানুষের জন্যও খুলে দিয়েছেন নতুন রোজগারের পথ।

প্রহল্লাদের মাছধরার ব্যবসায়িক নৌকা 

সূত্রের খবর, প্রহল্লাদ দিনে ছাত্রছাত্রীদের ক্লাস টেন পর্যন্ত পড়ান, আর ইলিশ মরশুমে নৌকা নিয়ে মাঝগঙ্গায় নামেন। দুটি নৌকা রয়েছে তাঁর। মরশুমে ১০ থেকে ১২ জনকে কাজে লাগান তিনি। সরকারি দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করে মৎস্যজীবী লাইসেন্সও নিয়েছেন। জাল মেরামত থেকে বাজার সংযোগ, সব কাজেই আধুনিক সরঞ্জাম ব্যবহার করছেন প্রহল্লাদ।

    শিক্ষক ওরফে মৎসচাষ উদ্যোক্তা প্রহ্ললাদ পাত্র  

অন্যদিকে, স্বামী হারানোর পর সংসার চালানো ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু অপর্ণা হাল ছাড়েননি। নিজে পুকুরে মাছ চাষ শুরু করার পাশাপাশি ছাগল পালনও চালু করেন। প্রতিদিন নিজ হাতে মাছের খাবার দেন, পুকুরের যত্ন নেন, এমনকি জাল ফেলে মাছ ধরেন। ছেলেদের উচ্চশিক্ষা নিশ্চিত করেছেন এই আয় থেকেই। গ্রামের মহিলাদের কাছে অপর্ণা আজ আত্মনির্ভরতার প্রতীক।

মহিলা মৎস্যজীবীদের পথপ্রদর্শক অপর্ণা পাত্র 

মৎসজীবি অপর্ণা পাত্র জানান , “চার ছেলে মেয়ে নিয়ে আমার সংসার। তাদের সচ্ছলভাবে মানুষ করার জন্য ছাদ হিসেবে আমি আছি তাদের মাথার ঢাল হয়ে। তাই সরকারের কাছে একটাই আবেদন যাতে মৎসজীবি কার্ড টা আমাদের দেন। তাহলে অনেকটা চাপমুক্ত হতে পারবো। “

নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু জানান, “আমার পাড়া আমার সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্পে এসে ওনারা মৎস্যজীবী নিবন্ধন করেছেন। সরকারের কাছে মৎসজীবি কার্ড এর জন্য ওনারা যেই ফর্ম জমা দিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব তাদের হাতে যাতে সেই কার্ড তুলে দেওয়া যায়, সেই চেষ্টা করবো। ওনাদের এই সাফল্য আগামীতে অন্যদেরও অনুপ্রাণিত করবে।” প্রহল্লাদ ও অপর্ণার এই উদ্যোগ প্রমাণ করছে, মৎস্যশিল্প শুধু প্রাচীন পেশা নয়, গ্রামীণ অর্থনীতির নয়া শক্তি।

 মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু 

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের