নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ফের চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে হুলুস্থুলকাণ্ড নদীয়ায়। এবার একই বুথ থেকে বাদ গেল ২২২ জন ভোটারের নাম। বর্তমানে নাগরিকত্ব হারানোর ভয়ে আতঙ্কিত হরিহর গাম পঞ্চায়েতের গ্রামবাসীরা। ভোটার লিস্টে নাম না উঠলে আত্মহত্যার হুশিয়ারি দিয়েছেন তারা। ঘটনায় ফের তুঙ্গে রাজনৈতিক তরজা। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে।

সূত্রের খবর , ঘটনাটি নদীয়ার শান্তিপুর হরিপুর গ্রাম পঞ্চায়েতের নতুনগ্রাম ৭৪ নম্বর বুথে মোট ভোটার সংখ্যা ১৩৫০।শুনানিতে ডাক এসেছিল ৩৭৭ জনের। বৈধ কাগজপত্র জমা দিয়েও ২২২ জন ভোটারের নাম বাদ যায়। চূড়ান্ত প্রকাশিত ভোটার তালিকায় তাদের নামের পাশে দেখা ডিলিটেড। নাম বাদ যাওয়া ভোটারের দাবি, তাদের চক্রান্ত করে বাদ দেওয়া হয়েছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলছেন তারা ভোটাররা।

নিত্য গোপাল হালদার জানিয়েছেন , "শুনানির লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি তবুও রেহাই মিলল না। আবারও এই কাগজপত্র জমা দেব। নির্বাচন কমিশন যা নোংরামি করছে সেটা ভাষায় প্রকাশ করার মত নয়। আর কিছু বলার নেই। তবে আমরা বৈধ ভোটার। আমাদের নাম তুলতেই হবে। যদি নাগরিকত্ব হারাই আমরা সবাই বিষ খেয়ে মরব। এছাড়া কোনো উপায় নেই।"

লতা হালদার বিশ্বাস জানিয়েছেন , "শুনানির সময় অনেক কাগজপত্র জমা দিয়েছিলাম। যা যা চেয়েছিল সবই দেখিয়েছিলাম তবুও নাম বাদ দিয়ে দিল। ২০১৭ সালে ভোট হয়েছে আমাদের। আমার স্বামীর হয়েছে ২০১৫ সালে। ভোটও দিয়েছি আমি। এখন এই অবস্থা হয়েছে আমরা কাকে জানাব , কেই বা আমাদের পাশে এসে দাঁড়াবে? খুব ভয় লাগছে জানিনা এবার কি করব।
উল্লেখ্য , গোটা রাজ্যে প্রায় ৬৫ লক্ষ্যের বেশি বৈধ ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবে এই প্রতিবাদ শেষ হবে কেউই জানেনা। বিজেপি সহ নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই প্রতিবাদ কর্মসূচিতে নেমেছেন মুখ্যমন্ত্রী।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের