নিজস্ব প্রতিনিধি , নদীয়া - একই দিনে একই পঞ্চায়েত এলাকায় পরপর দুটি আত্মহত্যার ঘটনা। শনিবার পৃথক দুটি গ্রাম থেকে দুইজনের ঝুলন্ত দেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য পাঠায়। এই ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে শান্তিপুর নাবলা পঞ্চায়েতের গ্রামগুলি। নেমে এসেছে শোকের ছায়া দুটি পরিবারেই।

স্থানীয় সূত্রের খবর , ৭২ বছরের অলকা ঘোষ ভুগছিলেন শারীরিক অসুস্থতায়। বহু বছর ধরে তার চিকিৎসা চলছিল। কয়েক বছর আগে কিডনি রোগে ছেলের মৃত্যু হয়। তাছাড়াও পরিবারে একাধিক সমস্যার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। শনিবার সকালে ফুলিয়া বুইচা ঘোষপাড়া এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবার।
একইদিনে পাশের গ্রাম বুইচার একটি ফাঁকা জায়গায় গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় কন্টাকটর কাজ করা সুশান্ত ঘোষের দেহ। দেনার দায়ে জর্জরিত হয়ে পড়েছিলেন তিনি। দেনার চাপের কারণে মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্তবাবু। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

অলকা ঘোষের নাতি অতনু ঘোষ জানান,"আমি টোটো চালায়। আমাকে আমার বন্ধুরা ফোন করে ডাকলো আমি সেখানে যায়। আমি গিয়ে ঠাকুমার ঝুলন্ত দেহ দেখতে পাই। তারপর আমি সবাইকে ফোন করে জানালাম। ঠাকুমার ছোট ছেলে মারা যাওয়ার পর থেকেই ওনার বিভিন্ন রকম শারীরিক আর মানসিক অসুস্থতা শুরু হয়।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের