নিজস্ব প্রতিনিধি , নদীয়া - পৃথকভাবে একই থানা এলাকার দুই জায়গায় বজ্রপাতে মৃত্যু হল ২ জনের। ঘটনাটি ঘিরে শোকের ছায়া নেমে এসেছে নাকাশিপাড়া থানা এলাকায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল থেকেই এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত শুরু হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া চলাকালীন গোবিপুর এলাকার বাসিন্দা তপন প্রামাণিক (৫০) মাঠে কৃষিকাজ করছিলেন। খোলা জায়গায় চাষের কাজ করার সময় আচমকাই তীব্র শব্দে বাজ পড়লে সরাসরি তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে একই সময়ে দুর্গাপুর এলাকার বাসিন্দা উন্নতি সরকার (৩২) বাড়ির উঠোন থেকে জ্বালানির কাঠ সংগ্রহ করে ঘরে তুলছিলেন। সেই সময় পাশের একটি নারকেল গাছে বজ্রপাত হয়। তার জেরে গুরুতর জখম হন তিনি। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।এই জোড়া ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
এ বিষয়ে এক প্রতিবেশী জানান, 'বিকেলের দিকে হঠাৎ করেই আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি আর মেঘের ডাক শুরু হয়েছিল। চোখের পলকে যে এমন বিপর্যয় ঘটে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। হাসপাতালে নিয়ে এসেও শেষ রক্ষা হলো না। চোখের সামনে দুটো তরতাজা প্রাণ এভাবে শেষ হয়ে যাওয়ায় গোটা গ্রাম স্তব্ধ হয়ে গেছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের