নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - রাজনীতির উত্তপ্ত ময়দানে যেখানে অভিযোগ-পাল্টা অভিযোগই নিত্যদিনের ছবি, সেখানে ২১ জুলাইয়ের সকালে দুর্গাপুরে ধরা পড়ল এক ভিন্ন বার্তা। রাজনৈতিক মতাদর্শের বিভাজন ভুলে কলকাতাগামী তৃণমূল কর্মী-সমর্থকদের জন্য জল ও বিস্কুট নিয়ে স্টেশনে হাজির হলেন বিজেপি কর্মীরা। বিরোধীদের প্রতি সৌজন্য প্রদর্শনের এই উদ্যোগ ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।
পালাবদলের বাংলায় প্রথম পালিত হচ্ছে শহীদ দিবস। আর এই শহীদ দিবসে যোগদানের জন্য ইতিমধ্যেই একাধিক জেলা থেকে তৃণমূল কর্মী - সমর্থকেরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এরই মধ্যে দেখা গেল সৌজন্যতার নজির। মঙ্গলবার সকালে দুর্গাপুর পশ্চিম বিধানসভার ৩ নম্বর মণ্ডলের সভাপতি তেজনারায়ণ পাণ্ডের নেতৃত্বে বিজেপি কর্মীরা স্টেশনে পৌঁছে তৃণমূল কর্মী-সমর্থকদের জন্য জল ও বিস্কুটের ব্যবস্থা করেন। তাদের বক্তব্য, গণতন্ত্রে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মানবিকতা ও সৌজন্যের জায়গা কখনও হারিয়ে যাওয়া উচিত নয়। সেই বার্তাই তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও কলকাতাগামী তৃণমূল কর্মীদের তেমন দেখা না মেলায় সেই উদ্যোগ বাস্তবে খুব বেশি কাজে লাগেনি। এ প্রসঙ্গে তেজনারায়ণ পাণ্ডে দাবি করেন, অতীতে তৃণমূল সরকারের আমলে বিজেপির কর্মসূচিতে বাধা, গ্রেফতার এবং রাজনৈতিক হয়রানির অভিযোগ ছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর তারা ভিন্ন রাজনৈতিক সংস্কৃতির বার্তা দিতে চেয়েছেন বলেই এই পদক্ষেপ নিয়েছেন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের